৪৫ জাহাজের নৌবহর গাজার আরও কাছে, আটকাতে বারবার ব্যর্থ হচ্ছে ইসরায়েল – বর্ণমালা টেলিভিশন

৪৫ জাহাজের নৌবহর গাজার আরও কাছে, আটকাতে বারবার ব্যর্থ হচ্ছে ইসরায়েল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫ | ৫:৩৮ 81 ভিউ
‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে এগিয়ে চলছে। ৪৫টি জাহাজ রয়েছে এ নৌবহরে। যারমধ্যে আছেন ৪০ দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী। জাহাজগুলোকে আটকাতে বারবার ব্যর্থ হচ্ছে ইসরায়েল। সুমুদ ফ্লোটিলার জাহাজগুলো এখন পেরিয়ে গেছে সেই স্থানটি, যেখানে এরআগে পরিবেশবাদী গ্রেটা থুনবার্গসহ আরও কয়েকজনকে আটক করেছিল দখলদার ইসরায়েল। বুধবার (১ অক্টোবর) টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। তারা বলেছে, ইসরায়েলের বাধা সত্ত্বেও তাদের জাহাজের কাফেলা গাজার দিকে এগিয়ে যাচ্ছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বলেছে, গাজায় ইসরায়েলের অবৈধ নৌ অবরোধ ভাঙা, গাজার মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়া এবং সেখানকার মানুষের প্রতি অসহিংস সংহতি প্রকাশ সমুন্নত রাখার নতুন সংকল্প নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। নৌবহরে থাকা সব জাহাজ ও অধিকারকর্মীরা নিরাপদ আছে জানিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বলেছে, “বর্তমানে সবাই নিরাপদ আছে। মাদলিন জাহাজকে যেখানে আটকানো হয়েছিল আমরা সেখান থেকে এখন অনেক সামনে আছি। আমরা সতর্ক রয়েছি।” এই জাহাজেই ছিলেন গ্রেটা থুনবার্গসহ অন্য আরও অধিকারকর্মী। এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেত জানিয়েছে, ইসরায়েলি নৌবাহিনী জাহাজগুলো আটকের প্রস্তুতি নিচ্ছে। অধিকারকর্মীদের ওপর হামলা চালিয়ে জাহাজগুলো জব্দ করার পরিকল্পনা তাদের। জাহাজগুলো জব্দের সময় অধিকারকর্মীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা থেকে আসোদ বন্দরের আশপাশের হাসপাতালগুলোতে ব্যাপক প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। অপরদিকে তাদের আটকের জন্য আসোদ বন্দরে প্রায় ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করেছে ইসরায়েল। সূত্র: আলজাজিরা

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা