ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রাখল জাতিসংঘ – বর্ণমালা টেলিভিশন

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রাখল জাতিসংঘ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:০২ 83 ভিউ
ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞাসহ অন্যান্য নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে জাতিসংঘ। পরমাণু কর্মসূচি ঘিরে দেয়া এই নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপীয় শক্তিগুলো জানিয়েছে, এর আগে তেহরানকে সতর্ক করা হয়েছে। এখন এটি কড়া ভাবে আরোপ করা হবে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর উদ্যোগে এমন নিষেধাজ্ঞা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইরান পশ্চিমা দেশগুলোর সঙ্গে ২০১৫ সালের করা পারমাণবিক চুক্তির শর্ত লঙ্ঘন করেছে অভিযোগ তুলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি। তেহরানকে পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করা থেকে বিরত রাখাই ছিল ওই চুক্তির লক্ষ্য। যদিও পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ বরাবরের মতো অস্বীকার করে আসছে তেহরান। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, রাশিয়া এবং চীনের সঙ্গে ইরানের সই হওয়া এই চুক্তির সমাপ্তি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। যুক্তরাষ্ট্র ও এর ঘনিষ্ঠমিত্র ইসরায়েল ইরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনায় বোমা হামলা চালানোর পর ওই অঞ্চলে ইতোমধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ২০০৬ থেকে ২০১০ সালের মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত বিভিন্ন প্রস্তাবের মাধ্যমে ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা শনিবার ইউরোপের স্থানীয় সময় রাত ৮টার দিকে পুনর্বহাল করা হয়। চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এসব নিষেধাজ্ঞা ফেরানোর প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়। ইউরোপীয় দেশগুলোর বিবৃতিতে বলা হয়েছে, ইরান এবং অন্যান্য সব দেশকে এসব প্রস্তাব সম্পূর্ণভাবে মেনে চলার আহ্বান জানাচ্ছি। যৌথ এই বিবৃতিতে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরাও সই করেন। এদিকে, রোববার এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক প্রধান কায়া কালাস বলেছেন, জাতিসংঘ ও ইইউর পূর্বে প্রত্যাহার করা সব ধরনের পরমাণু সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা অবিলম্বে পুনর্বহাল করার পদক্ষেপ নেবে ইইউ ব্লক।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী