ট্রাম্পের হুমকি পাত্তাই দিল না আফগানরা – বর্ণমালা টেলিভিশন

ট্রাম্পের হুমকি পাত্তাই দিল না আফগানরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:০১ 80 ভিউ
আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি দখলে নিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু তা ছাড়তে নারাজ আফগানরা। এ নিয়ে দরকষাকষিতে এগোতে না পেরে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, আফগানিস্তান যদি বাগরাম বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রকে ফেরত না দেয়, তাহলে ‘খারাপ কিছু’ ঘটতে পারে। এরপরও আগের অবস্থানে আফগানিস্তান। যেন তারা ট্রাম্পকে পাত্তাই দিচ্ছে না। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, তালেবানরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ বছরের আফগানিস্তান যুদ্ধের সময় ওয়াশিংটনের পরিচালিত বাগরাম বিমানঘাঁটি হস্তান্তরের দাবি প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পের হুমকিকে উড়িয়ে দিয়েছে তারা। আফগানিস্তানের শাসক তালেবান রোববার বলেছে, আফগানিস্তানের স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা সর্বাধিক গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রকে পূর্ববর্তী চুক্তিগুলো বজায় রাখার আহ্বান জানাচ্ছি। তাতে বলা হয়েছে, মার্কিনিরা বলপ্রয়োগ করবে না। সে অনুযায়ী, এটি আবারও জোর দিয়ে বলা হচ্ছে যে- অতীতের ব্যর্থ পদ্ধতির পুনরাবৃত্তি করার পরিবর্তে বাস্তববাদ এবং যুক্তিসঙ্গততার নীতি গ্রহণ করা উচিত। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে মার্কিন সামরিক হস্তক্ষেপের সময় বাগরাম ছিল মার্কিন বাহিনীর প্রধান ঘাঁটি। বিশাল এ ঘাঁটিতে ফাস্টফুড চেইন থেকে শুরু করে বড় শপিং স্টোর পর্যন্ত ছিল। এ ছাড়া, এখানে একটি বড় কারাগার কমপ্লেক্সও ছিল। ২০২১ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সৈন্যদের সরিয়ে নেওয়ার পর তালেবান সরকার ক্ষমতা গ্রহণ করে এবং বাগরামসহ বিভিন্ন ঘাঁটি তাদের নিয়ন্ত্রণে আসে। দেশটিতে পুনরায় মার্কিন ঘাঁটি স্থাপনের বিষয়ে ঘোর আপত্তি জানিয়ে আসছে আফগানিস্তান। বিশেষজ্ঞদের মতে, বাগরাম বিমানঘাঁটি পুনর্দখল করতে গেলে তা একটি পূর্ণমাত্রার সামরিক অভিযান হয়ে উঠতে পারে, যেখানে ১০ হাজারের বেশি সেনা প্রয়োজন হবে এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও বসাতে হবে। এ ছাড়াও, ঘাঁটিটি তালেবান, ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদার মতো জঙ্গিগোষ্ঠীর হুমকিতে থাকবে। ইরান থেকেও মিসাইল হামলার আশঙ্কা রয়েছে, যেমনটি ২০২৫ সালের জুনে কাতারে একটি মার্কিন ঘাঁটিতে ঘটেছিল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য