গাজায় ইসরায়েলের জাতিগত নিধন অভিযানে যুক্তরাষ্ট্র জড়িত – বর্ণমালা টেলিভিশন

গাজায় ইসরায়েলের জাতিগত নিধন অভিযানে যুক্তরাষ্ট্র জড়িত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:১৬ 64 ভিউ
যুক্তরাষ্ট্রের দুই ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস ভ্যান হলেন এবং জেফরি মার্কলে মধ্যপ্রাচ্য অঞ্চলে সত্য অনুসন্ধান মিশন শেষে প্রকাশিত প্রতিবেদনে বলেছেন, ‘গাজা থেকে স্থানীয় লোকজনকে সরে যেতে বাধ্য করতে ইসরায়েল ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূল ও ধ্বংস করার ধারাবাহিক পরিকল্পনা নিয়েছে। তারা দাবি করেছেন, যুক্তরাষ্ট্র এই কুকর্মে জড়িত এবং বিশ্বকে এটি থামাতে হবে।’ মেরিল্যান্ডের ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস ভ্যান হলেন এবং ওরেগনের জেফরি মার্কলে উভয়ই সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য। তারা বৃহস্পতিবার একটি প্রতিবেদনে তাদের অনুসন্ধানে পাওয়া তথ্য প্রকাশ করেছেন। মধ্যপ্রাচ্যে কংগ্রেসের একটি প্রতিনিধিদল ভ্রমণ করে আসার পর এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে সিনেটররা লিখেছেন, বোমা এবং বুলেটের চেয়েও ধ্বংসযজ্ঞ বেশি হচ্ছে। তারা মানবিক ত্রাণ সাহায্য বন্ধের ধারাবাহিক অভিযানও দেখেছেন, যা তারা “খাদ্যকে যুদ্ধের হাতিয়ার” হিসেবে উল্লেখ করেছেন। ভ্যান হলেন বৃহস্পতিবারের প্রেস কনফারেন্সে বলেছেন, “নেতানিয়াহু সরকার ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসকে নিশানা করার বাইরেও গাজার সব মানুষের ওপর ঢালাওভাবে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে।” দুই সিনেটর সত্য অনুসন্ধান মিশনে মিশর, ইসরায়েলসহ অধিকৃত পশ্চিম তীর এবং জর্ডানও ভ্রমণ করেছেন। তারা বলেছেন, গাজায় ইসরায়েলের কার্যকলাপ কেবল হামাসের ক্ষতি করাই নয়, বরং স্থানীয় লোকজনকে জাতিগতভাবে নির্মূল করার একটি ইচ্ছাকৃত কৌশল। তাদের প্রতিবেদনের শিরোনাম দেওয়া হয়েছে, “নেতানিয়াহু সরকার ইজ ইমপ্লিমেন্টিং এ প্ল্যান টু এথনিক্যালি ক্লিনজিং অব প্যালেস্টিনিয়াস।” এতে বলা হয়েছে, আমেরিকাও এতে জড়িত।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন