জাপান পৌঁছে মোদি বললেন, ‘ভারতে আসুন’ – বর্ণমালা টেলিভিশন

জাপান পৌঁছে মোদি বললেন, ‘ভারতে আসুন’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৫ | ৬:০১ 62 ভিউ
যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের চাপের মুখেই বাৎসরিক সম্মেলনে অংশ নিতে জাপানের রাজধানী টোকিও পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (২৯ আগস্ট) শুরু হওয়া দু’দিনব্যাপী এই সম্মেলনে যোগ দিয়ে মোদি বলেছেন, ‘ভারতে আসুন। পণ্য তৈরি করুন। বিশ্বের জন্য পণ্য উৎপাদন করুন।’ ভারত-জাপান যৌথ ইকোনমিক ফোরামে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর জোর দেন মোদি। তিনি বলেন, ‘ভারতের উন্নয়নের যাত্রাপথে সবসময়েই গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে রয়েছে জাপান। মেট্রোরেল থেকে শুরু করে উৎপাদন, সেমিকন্ডাক্টর থেকে স্টার্টআপ— সবখানেই জাপানের সহযোগিতা রয়েছে। ভারতে ৪০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ রয়েছে জাপানের একাধিক সংস্থার।’ Addressed a business event in Tokyo. The presence of Prime Minister Ishiba made this even more special, also indicating the priority we accord to bilateral economic linkages. Spoke about India's deep economic ties with Japan and also listed areas where cooperation can deepen in… pic.twitter.com/mfBpv1TCQf — Narendra Modi (@narendramodi) August 29, 2025 ধারণা করা হচ্ছে, এ সফরে জাপান ও ভারতের মধ্যকার কৌশলগত সম্পর্ক উন্নয়নে জোর দেবেন নরেন্দ্র মোদি। মূলত বিরল খনিজ সম্পদের অংশীদারিত্ব নিয়ে আলোচনা করবে উভয় দেশ। আলোচনা হবে ভারতের উচ্চমূল্যের বিনিয়োগ খাতে জাপানের বিনিয়োগ নিয়েও। এদিকে, ওয়াশিংটনের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই ভারতের পক্ষ থেকে জানানো হয়, আঞ্চলিক নিরাপত্তা জোটের কাঠামো অনুসারে দু’দেশের মধ্যকার সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করবেন উভয় দেশের রাষ্ট্রপ্রধান। মোদির এ সফর ইন্দো-প্যাসেফিক অঞ্চলে কোয়াড জোটকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দুদিনের সফরে ৩১ অগস্ট চীনে এসসিও(SCO) সামিটে যোগ দেবেন মোদি। সেখানে থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। তার আগে মোদির জাপান সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মায়ের মুখের হাসিটাই আমার সবচেয়ে বড় অর্জন’ বাংলাদেশের প্রাণ জিয়াউর রহমান ১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করলো ভারত বিএনপিতে ত্যাগীদের দীর্ঘশ্বাস বাড়ছে, মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিডরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ জিয়া এমন এক বিশ্ববিদ্যালয় যার পাঠ কখনও শেষ হয় না স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন: গৃহায়নমন্ত্রী ফুটপাত থেকে আইসিইউ, পরিচয়হীন এক নারীর বেঁচে থাকার লড়াই চালু হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভার্সন, খরচ কত? পাটখেত থেকে তৃণমূল নেতার ২ কোটি ২৪ লাখ টাকা উদ্ধার কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট জয় দিয়ে সাফের সূচনা করল বাংলাদেশ কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ সংকটে ধুঁকছে চামড়াশিল্প, মানদণ্ডে পিছিয়ে হারাচ্ছে বিলিয়ন ডলার ঈদের ছুটিতে হারিয়ে যান সুন্দরবনের সৌন্দর্যে ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’ কমলাপুরে বাড়তি যাত্রীর চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা