১০ ডিসেম্বরের মধ্যে যারা সৌদি যাবেন, তাদের জন্য সুখবর – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৮ আগস্ট, ২০২৫
৬:২৬ পূর্বাহ্ণ
267 ভিউ

আরও খবর

হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭

হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া

ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা

নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা

১০ ডিসেম্বরের মধ্যে যারা সৌদি যাবেন, তাদের জন্য সুখবর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৫ | ৬:২৬ 267 ভিউ
আগামী ১ সেপ্টেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে যারা সৌদি আরবে যাবেন তাদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে সৌদির জাতীয় বিমান সংস্থা সৌদিয়া। সংস্থাটি জানিয়েছে, ১৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত তাদের বিমান ভাড়ায় এক্সক্লুসিভ অফার চলবে। এই ১৪ দিনের মধ্যে যারা টিকিট কাটবেন তারা বিশেষ সুবিধাটি পাবেন। ৩১ আগস্টের পর টিকিট কিনলে আর এই সুবিধা পাওয়া যাবে না । এই সময়ে সৌদিয়ার আন্তর্জাতিক রুট, যাওয়া এবং আসার এমনকি ট্রানজিট বিমানের ভাড়ায় ৫০ শতাংশের বেশি ছাড় দেওয়া হবে। অফারটি বিজনেস এবং গেস্ট ক্লাস উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সৌদিয়ার গেস্ট ক্লাসে বিজনেস ক্লাসের চেয়ে সুযোগ-সুবিধা একটু কম থাকে। সংস্থাটি জানিয়েছে, তাদের ডিজিটাল মাধ্যমের মাধ্যমে টিকিট কেটে অফারটি নেওয়া যাবে। যারমধ্যে থাকবে তাদের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং বিক্রয় কেন্দ্র। এছাড়া যেসব যাত্রী ট্রানজিট ফ্লাইট বুকিং করবেন তারা সৌদির ডিজিটাল স্টপওভার ভিসার সুবিধা নিতে পারবেন। যা তাদের টিকিটে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত থাকে। এই ভিসার মাধ্যমে যাত্রীরা সৌদি আরবে ৯৬ ঘণ্টারও বেশি সময়ের জন্য অবস্থান করতে পারবেন। যারা এ ভিসা গ্রহণ করেন তারা ওমরাহ করা ছাড়াও সৌদি আরব ঘুরে দেখতে পারেন। সৌদিয়া বর্তমানে চারটি মহাদেশে ১০০টিরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। তাদের রয়েছে ১৪৯টি বিমান। সূত্র: খালিজ টাইমস

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!