‘এরিন’ কখন কোথায় আঘাত হানবে? – বর্ণমালা টেলিভিশন

‘এরিন’ কখন কোথায় আঘাত হানবে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৫ | ৬:১৯ 171 ভিউ
আটলান্টিক মহসাগরে তৈরি হওয়া ‘এরিন’ শক্তিশালী হয়ে ৫ মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। হারিকেন এরিন ভয়ংকর শক্তি নিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের কাছাকাছি পৌঁছেছে। এটি সোমবার বাহামা, বারমুডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে এটি আঘাত হানতে পারে। রোববার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, এটি ক্যাটাগরি ৫ শক্তিতে রূপ নিয়েছে, যেখানে বাতাসের গতি ঘণ্টায় ২৫৫ কিলোমিটার ছাড়িয়েছে। বর্তমানে ঝড়টি উত্তর লিউয়ার্ড দ্বীপের কাছে, অ্যাঙ্গুইলার উত্তর-পশ্চিমে প্রায় ২১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। এনএইচসি আরও জানিয়েছে, শক্তিশালী এ ঘূর্ণিঝড়টি অগ্রগামী অংশ রোববার (১৭ আগস্ট) উত্তর লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ, পুয়ের্তো রিকো, হিস্পানিওলা এবং টার্কস এবং কাইকোস দ্বীপপুঞ্জের কিছু অংশকে প্রভাবিত করবে। আগামী সপ্তাহের শুরুতে বাহামা, বারমুডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে এটি আঘাত হানতে পারে। এরিনের প্রভাবে রোববার উত্তর লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ এবং পুয়ের্তো রিকোজুড়ে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে। এ ঝড়ের কারণে সেন্ট থমাস ও সেন্ট জন দ্বীপে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি সেন্ট মার্টিন, সেন্ট বার্থেলেমি, সিন্ট মার্টেন এবং তুর্কস ও কাইকোস দ্বীপপুঞ্জে ট্রপিক্যাল স্টর্ম সতর্কতা জারি হয়েছে। ঝড়ে সর্বোচ্চ ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন