নিউজ ডেক্স
আরও খবর
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা
ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ
হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ
ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ
ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
হরমুজ প্রণালি বন্ধে সার সরবরাহে ধস, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা
আপনি কি যুদ্ধবিরতিতে সম্মত হবেন, পুতিনকে সাংবাদিকের প্রশ্ন
আলাস্কার আ্যাঙ্কোরেজে ফ্লাইট থেকে নেমে করমর্দন সেরে ট্রাম্প ও পুতিন যখন ছবির জন্য একটি প্ল্যাটফর্মে থামলেন, সুযোগ বুঝে সাংবাদিকরা তাদের দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন।
একজন জিজ্ঞেস করেন, ‘প্রেসিডেন্ট পুতিন, আপনি কি যুদ্ধবিরতিতে সম্মত হবেন?’
আরেকজন জানতে চান, ‘পুতিনকে ট্রাম্পের বার্তা কী।’
শেষে এক সাংবাদিক পুতিনকে প্রশ্ন করেন, ‘তিনি কি বেসামরিক লোকদের হত্যা বন্ধ করবেন?’
এরপরই দুই নেতা সেখান থেকে সরে যান। তারপর তারা একই গাড়িতে করে বৈঠকের উদ্দেশে রওনা দেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, বৈঠকে ট্রাম্পের সঙ্গে তিনজন এবং পুতিনের সঙ্গেও তিনজন থাকবেন। পুতিনের সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ।
লাভরভ ও উশাকভ অভিজ্ঞ কূটনীতিক, যারা রাশিয়ার পররাষ্ট্রনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
লাভরভ ২০ বছরেরও বেশি সময় ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্ব দিচ্ছেন, আর উশাকভ—যিনি এক দশকেরও বেশি সময় ধরে প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ উপদেষ্টা। তিনি এর আগে যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।