ইহুদিদের পবিত্র দেয়ালে গণহত্যাবিরোধী গ্রাফিতি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১২ আগস্ট, ২০২৫
৭:৩১ পূর্বাহ্ণ
264 ভিউ

আরও খবর

হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭

হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া

ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা

নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা

ইহুদিদের পবিত্র দেয়ালে গণহত্যাবিরোধী গ্রাফিতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৫ | ৭:৩১ 264 ভিউ
গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে ইহুদি ধর্মাবলম্বীদের পবিত্রস্থান ‘ওয়েস্টার্ন ওয়াল’ বা পশ্চিম দেয়ালে গ্রাফিতি আঁকা হয়েছে। পাশাপাশি জেরুজালেমের আরও কয়েকটি জায়গায় এমন গ্রাফিতি দেখা গেছে। গাফিতিগুলো এঁকেছেন অজ্ঞাত ব্যক্তি। হিব্রু ভাষায় লেখা গ্রাফিতিতে বলা হয়েছে, ‘গাজায় হলোকাস্ট চলছে।’ এই ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে ইসরায়েলি পুলিশ। আজ সোমবার সকালে মুগরাবি তোরণের কাছে ওই গ্রাফিতি দেখতে পেয়ে ইসরায়েলি পুলিশকে বিষয়টি জানান নিরাপত্তাকর্মীরা। খবর ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের। এরপর তদন্ত চালিয়ে পুলিশ জানতে পারে, সন্দেহভাজন ব্যক্তি জেরুজালেমের কেন্দ্রে অপর পবিত্রস্থান ‘গ্রেট সিনাগগের’ দেয়ালেও একই ধরনের গ্রাফিতি এঁকেছেন। ২৭ বছর বয়সী ওই ব্যক্তি জেরুজালেমের বাসিন্দা। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজই তাকে আদালতে হাজির করা হবে বলে জানা গেছে। এরপর পুলিশ তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে। পুলিশ ওই ব্যক্তিকে রিমান্ডে নিয়ে ঘটনার আদ্যোপান্ত জানার চেষ্টা করবে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তারা ওই ব্যক্তির বিরুদ্ধে তথ্য-প্রমাণ সমন্বয় করছে। এ ঘটনার নিন্দা জানিয়েছেন ওয়েস্টার্ন ওয়াল ও অন্যান্য পবিত্রস্থানের র‍্যাবাই স্মুয়েল রাবিনোউইৎজ। তিনি বলেন, পবিত্রস্থান বিক্ষোভের জায়গা নয়। এ ধরনের ঘটনার জন্য দায়ীদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ এক্সে দেওয়া পোস্টে বলেন, ইহুদিদের সবচেয়ে পবিত্র জায়গার অন্যতম পশ্চিম দেয়াল। এর কোনো ধরনের বিকৃতি ঘটানো বড় অপরাধ। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার