প্যারিসে ৫০ বছর পত্রিকা বিক্রি, ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন আকবর – বর্ণমালা টেলিভিশন

প্যারিসে ৫০ বছর পত্রিকা বিক্রি, ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন আকবর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৫ | ৭:৩০ 137 ভিউ
আলী আকবর, ফ্রান্সের সংবাদপত্র বিক্রেতা। প্রায় ৫০ বছর ধরে প্যারিসের রাস্তায় হেঁটে পত্রিকা বিক্রি করছেন। ৭২ বছর বয়সী এই হকার এখন নিজেই খবরের শিরোনাম। বিবিসির খবর, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর কাছে থেকে বিশেষ সম্মাননা ‘অর্ডার অব মেরিট’ পেতে যাচ্ছেন তিনি। ‘অর্ডার অব মেরিট’ ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননাগুলোর একটি। আকবরকে এই স্বীকৃতি দেওয়া হচ্ছে দীর্ঘ সময় ধরে সংবাদপত্র বিক্রি করে ফরাসি সংস্কৃতিতে অবদান রাখার জন্য। প্রতিবেদনে বলা হয়েছে ফ্রান্সে, এমনকি গোটা ইউরোপে আকবরই একমাত্র ব্যক্তি যিনি খবরের কাগজ বিক্রি করেন। এক সময় তাঁর কাছে থেকে পত্রিকা কিনতেন এমানুয়েল মাখোঁও। যিনি এখন ফ্রান্সের প্রেসিডেন্ট। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করা আকবর ইউরোপে পাড়ি জমান ১৯৬০ সালের শেষ দিকে। প্রথমে নেদার‌ল্যান্ডসের আমস্টারডামে পৌঁছান। সেখানে একটি ক্রু জাহাজে কাজ পান। ১৯৭২ সালে জাহাজটি ফ্রান্সের রোয়াঁ শহরে নোঙর করে। এর এক বছর পরে আকবর প্যারিসে যান। ১৯৮০ সালে তিনি বসবাসের অনুমতি পান। আলী আকবর বলেন, ১৯৭৩ সালে তিনি যখন প্যারিসে পত্রিকা বিক্রি শুরু করেন তখন আরও ৩৫ থেকে ৪০ জন এমন কাজ করতেন। এখন তিনি একা, বাকিরা এ কাজ ছেড়ে দিয়েছে। বর্তমানে শহরের কফিশপগুলোতে ঘুরে ফ্রান্সের দৈনিক ‘লো মন্দ’ এর প্রায় ৩০টি কপি বিক্রি করতে পারেন আকবর। তিনি বলেন, এখন সবকিছু ডিজিটাল। মানুষ শুধু তাদের ফোনে খবর দেখতে চায়। ‘ইন্টারনেট প্রসারের আগে মানুষ পত্রিকা কেনার জন্য চারপাশে ভিড় জমাতো। আর এখন আমাকে গ্রাহকদের পেছনে দৌঁড়াতে হয়।’ বলেন- আলী আকবর। প্যারিসের সেন্ট জার্মেই এলাকায় এক সময় বুদ্ধিজীবীদের আড্ডা বসতো। সেখানে অনেক তারকাদের সঙ্গে পরিচয় হয়েছিল আকবরের। একবার এলটন জন (ব্রিটিশ গায়ক) তাঁকে চা পান করিয়েছিরেন। আর সায়েন্স পো ইউনিভার্সিটির সামনে পত্রিকা বিক্রি করতে গিয়ে দেখা হয়েছিল এমানুয়েল মাখোঁর সঙ্গে। আকবর বলেন, লেফট ব্যাংক এলাকায় আগে প্রকাশক, লেখক, অভিনয় ও সংগীত শিল্পীদের আড্ডা বসতো। এখন সে প্রাণটা হরিয়ে গেছে। এটি এখন শুধু পর্যটকের শহর।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মায়ের মুখের হাসিটাই আমার সবচেয়ে বড় অর্জন’ বাংলাদেশের প্রাণ জিয়াউর রহমান ১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করলো ভারত বিএনপিতে ত্যাগীদের দীর্ঘশ্বাস বাড়ছে, মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিডরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ জিয়া এমন এক বিশ্ববিদ্যালয় যার পাঠ কখনও শেষ হয় না স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন: গৃহায়নমন্ত্রী ফুটপাত থেকে আইসিইউ, পরিচয়হীন এক নারীর বেঁচে থাকার লড়াই চালু হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভার্সন, খরচ কত? পাটখেত থেকে তৃণমূল নেতার ২ কোটি ২৪ লাখ টাকা উদ্ধার কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট জয় দিয়ে সাফের সূচনা করল বাংলাদেশ কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ সংকটে ধুঁকছে চামড়াশিল্প, মানদণ্ডে পিছিয়ে হারাচ্ছে বিলিয়ন ডলার ঈদের ছুটিতে হারিয়ে যান সুন্দরবনের সৌন্দর্যে ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’ কমলাপুরে বাড়তি যাত্রীর চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা