শ্রীলঙ্কায় সাবেক মন্ত্রী রাজাপাকসে গ্রেপ্তার – বর্ণমালা টেলিভিশন

শ্রীলঙ্কায় সাবেক মন্ত্রী রাজাপাকসে গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৫ | ৫:৫৩ 151 ভিউ
শ্রীলঙ্কায় দুর্নীতির অভিযোগে ক্ষমতাধর রাজাপাকসে পরিবারের এক সদস্যকে আটক করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (সিআইএবিওসি)। বুধবার (৬ আগস্ট) গ্রেপ্তার হন সাবেক মন্ত্রী শাশীন্দ্র রাজাপাকসে। তিনি দেশেটির দুই সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা ও গোটাবায়া রাজাপাকসের ভাতিজা। সিআইএবিওসি জানিয়েছে, শাশীন্দ্র সরকারি কর্মকর্তাদের চাপ দিয়ে ক্ষতিপূরণ আদায় করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি দাবি করেছিলেন, তার মালিকানাধীন একটি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সে জন্য তিনি ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী। কিন্তু তদন্তে জানা গেছে, ওই সম্পত্তি সরকারি জমির ওপর অবস্থিত। সংস্থাটির ভাষায়, ‘তিনি সরকারি জমি দখল করে অবৈধভাবে ক্ষতিপূরণ নিয়েছেন, যা দুর্নীতির অপরাধ।’ গত সেপ্টেম্বর ক্ষমতায় আসা প্রেসিডেন্ট অনুরা কুমারা ডিসানায়েকের নেতৃত্বাধীন বামপন্থী সরকার দুর্নীতি দমনের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতির পর শাশীন্দ্র রাজাপাকসে হলেন প্রথম রাজাপাকসে পরিবারের সদস্য, যিনি গ্রেপ্তার হলেন। ২০২২ সালে শ্রীলঙ্কা ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে এবং ৪৬ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক ঋণে খেলাপি ঘোষণা করে। নিত্যপণ্যের ঘাটতি ও চরম মূল্যবৃদ্ধিতে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যার ফলে গোটাবায়া রাজাপাকসে প্রেসিডেন্টের পদ ছাড়তে বাধ্য হন। এ ছাড়া রাজাপাকসে পরিবারের আরও কয়েক সদস্য দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। মাহিন্দা রাজাপাকসের দুই ছেলে— নামাল ও ইয়োশিথাও অর্থপাচারের মামলায় জড়িত। ইয়োশিথা তদন্তে জানিয়েছেন, তিনি বিপুল অর্থ পেয়েছেন এক ব্যাগ রত্ন বিক্রি করে, যা নাকি এক প্রবীণ দাদী-খালার উপহার। তবে ওই খালা জানিয়েছেন, তিনি মনে করতে পারছেন না কে তাকে রত্নগুলো দিয়েছিলেন। মাহিন্দার শ্যালক নিশান্থা বিক্রমাসিংহের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের চেয়ারম্যান থাকাকালে তিনি রাষ্ট্রীয় ক্ষতির কারণ হয়েছেন। অন্যদিকে মাহিন্দার ভাই ও সাবেক মন্ত্রী বাসিল রাজাপাকসের বিরুদ্ধেও অর্থপাচারের মামলা চলছে। সূত্র: ডেইলি মিরর শ্রীলঙ্কা

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন