দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশির মামলায় ১০ পুলিশ গ্রেফতার – বর্ণমালা টেলিভিশন

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশির মামলায় ১০ পুলিশ গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫ | ৫:৪৮ 192 ভিউ
দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি অভিবাসীর মামলায় ১০ পুলিশকে গ্রেফতার করা হয়েছে। অর্থ চুরি ও মালামাল ক্রোকের মামলায় সোমবার (৪ আগস্ট) তাদের গ্রেফতার করে পুলিশের বিশেষ শাখা ট্যাকটিক্যাল রেসপন্স টিম। মোহাম্মদ আলী নামে এক বাংলাদেশি পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলাটি করেন। জোহানেসবার্গের অদূরে ইডেনভিল শহরে তার একটি দোকান রয়েছে। গত জুনে মোহাম্মদ আলীর দোকানে চারজন পুলিশ ও ছয়জন মেট্রো পুলিশ আসে। ওই সময় তারা দোকান থেকে নগদ অর্থ ৩৫ হাজার রেন্ড (দক্ষিণ আফ্রিকার মুদ্রা) এবং দেড় লাখ রেন্ডের সিগারেটসহ বিভিন্ন মূলবান মালামাল জব্দ করে। তবে জব্দকৃত মালামালগুলোর ক্যাশ মেমো ছিল ওই বাংলাদেশি ব্যবসায়ীর কাছে। এ ঘটনায় ইডেনভিল থানায় মামলা করেন মোহাম্মদ আলী। সেই মামলায় সোমবার ওই ১০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়াদের চারজন দক্ষিণ আফ্রিকান পুলিশ ও ছয়জন ইখুরেলিনি মেট্রো পুলিশ। মোহাম্মদ আলীর দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পুলিশরা দোকানে থাকা লোকদের আটকাচ্ছেন। ভাঙচুর করছেন এবং একজন দোকান সহকারীকে হুমকি দিচ্ছেন। স্টোররুম থেকে সিগারেট ও মূলবান জিনিসপত্র নিয়ে যাচ্ছেন। একজন পুলিশ সদস্যকে কাউন্টার থেকে টাকা নিতেও দেখা যায়। আর একজন পুলিশ অফিসারকে দেখা যায় দোকান থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি নাচছেন। এদিকে, দক্ষিণ আফ্রিকার গণমাধ্যম নিউজ২৪ জানিয়েছে, জব্দকৃত সিগারেটের মধ্যে মূল্যবানগুলো গ্রেফতার হওয়া পুলিশ সদস্যরা রেখে দিয়েছিলেন। কম দামীগুলো তারা জব্দ তালিকায় দেখিয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য