যুক্তরাষ্ট্রের আপত্তি উড়িয়ে রাশিয়ার তেলে নির্ভরতা চালিয়ে যাবে ভারত – বর্ণমালা টেলিভিশন

যুক্তরাষ্ট্রের আপত্তি উড়িয়ে রাশিয়ার তেলে নির্ভরতা চালিয়ে যাবে ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৫ | ৬:৪০ 229 ভিউ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর মন্তব্য ও হুঁশিয়ারি উপেক্ষা করে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি চালিয়ে যাবে ভারত। রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ভারতের দুই শীর্ষ সরকারি কর্মকর্তা। তবে বিষয়টির স্পর্শকাতরতার কারণে তারা পরিচয় প্রকাশে অনিচ্ছুক। সম্প্রতি ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে সতর্ক করেন যে, রাশিয়ার জ্বালানি ও সামরিক সরঞ্জাম কিনলে ভারতকে অতিরিক্ত শাস্তির মুখে পড়তে হতে পারে। তবে সাংবাদিকদের তিনি জানান যে, তার কাছে খবর এসেছে ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে যাচ্ছে। তবে ভারতীয় কর্মকর্তারা এসব দাবিকে অস্বীকার করে বলেছেন, রাশিয়ার সঙ্গে তেল আমদানি চুক্তিগুলো দীর্ঘমেয়াদি, যা হঠাৎ করে বাতিল করার সুযোগ নেই। একজন কর্মকর্তা বলেন, ‘এই বাণিজ্যিক সম্পর্ক রাতারাতি পরিবর্তন সম্ভব নয়।’ অন্য একজন কর্মকর্তা বলেন, ‘রাশিয়ার কাছ থেকে তেল আমদানির কারণে বৈশ্বিক বাজারে মূল্য স্থিতিশীল রাখতে ভারত ইতিবাচক ভূমিকা রেখেছে, বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের পরও যখন বিশ্ববাজারে দাম একই ছিল।’ তিনি আরও জানান, ভারত যেসব দামে রাশিয়ার তেল কিনছে তা ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত সীমার নিচে। নীতিগত অবস্থান অপরিবর্তিত রয়টার্সের জ্বালানি বিষয়ক প্রশ্নে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক মন্তব্য না দিলেও মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ‘রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘস্থায়ী, দৃঢ় ও বিশ্বাসযোগ্য। আমরা বৈশ্বিক বাজারের প্রেক্ষাপট ও প্রয়োজন বিবেচনায় সিদ্ধান্ত গ্রহণ করি।’ রাশিয়া বর্তমানে ভারতের সবচেয়ে বড় অপরিশোধিত তেল সরবরাহকারী দেশ। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা ভারত এখন প্রায় ৩৫ শতাংশ অপরিশোধিত তেল রাশিয়া থেকে আমদানি করছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশটি গড়ে প্রতিদিন ১৭.৫ লাখ ব্যারেল রাশিয়ান তেল আমদানি করেছে, যা গত বছরের তুলনায় সামান্য বেশি। সাম্প্রতিক পরিবর্তন ও বাজার পরিস্থিতি তবে জুলাই মাসে রাশিয়ান তেলে ছাড় কমে যাওয়ায়, ভারতের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলো সাময়িকভাবে নতুন চালান বন্ধ রেখেছে। রয়টার্স সূত্রে জানা গেছে, ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম এবং ম্যাঙ্গালোর রিফাইনারি গত এক সপ্তাহে রাশিয়ার কোনো নতুন তেল চালান চায়নি। বিশ্লেষকদের মতে, এই সাময়িক বিরতি মূলত বাজার পরিস্থিতির অংশ, তবে এটি দীর্ঘমেয়াদি নীতিগত পরিবর্তন নয়। ভারতের অবস্থান এখনও পরিষ্কার—জ্বালানি নিরাপত্তা ও মূল্যস্হিতিশীলতা নিশ্চিত করতে রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য চলবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই