নিউজ ডেক্স
আরও খবর
ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা
ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান
মালয়েশিয়ায় অবৈধ ব্যবসা ও ভিসা অপব্যবহারের বিরুদ্ধে কঠোর বার্তা
ইসরাইলি হামলায় লেবাননে ২ বাংলাদেশি আহত
ক্রিমিয়ায় ইউক্রেনের হামলায় নিহত ৪
নভেম্বরে আসিয়ান ডিজিটাল অর্থনীতি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা
কিমের হুঁশিয়ারি— উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র বাড়বে ‘জ্যামিতিক হারে’
যে কারণে ইংল্যান্ডে টানা ২ বছর সবচেয়ে প্রিয় নাম ‘মোহাম্মদ’
আরবি নাম ‘মোহাম্মদ’র অর্থ হলো- প্রশংসিত। ইংরেজিতে ‘মোহাম্মদ’ নামের বানান পরিবর্তিত হয়ে অন্তত ৩০ ভাবে লেখা হয়। তবুও ইংল্যান্ডে জনপ্রিয়তার শির্ষে এই নামটি।
২০২৪ সালে ইংল্যান্ড ও ওয়েলসে জন্মগ্রহণকারী ছেলেদের সবচেয়ে বেশি যে নামটি রাখা হয়েছে, তা হলো- ‘মোহাম্মদ’।
যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) কর্তৃক প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে এ তথ্য জানা যায়।
২০২৩ সালেও ‘মোহাম্মদ’ নামটি দেশ দু’টিতে জনপ্রিয়তায় শীর্ষে ছিল। ২০১৬ সালে সর্বপ্রথম ইংল্যান্ডে জনপ্রিয়তার দিক দিয়ে নামটি শীর্ষ ১০-এ জায়গা করে নেয়। এরপর থেকে নামটির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়েছে।
২০২২ সালে ‘মোহাম্মদ’ সেখানকার দ্বিতীয় ও ২০২১ সালে জনপ্রিয়তায় পঞ্চম স্থানে ছিল। ইংল্যান্ড ও ওয়েলসে এ নামটি সর্বপ্রথম ১৯২৪ সালে ১০০ জনপ্রিয় নামের তালিকায় স্থান পায়।
২০২৪ সালে এসে ইংল্যান্ড ও ওয়েলসে এটি অন্যতম শীর্ষ জনপ্রিয় নাম হিসেবে জায়গা পেলো। গত বছর সেখানকার অন্তত ৫ হাজার ৭২১ জন শিশুর নাম ‘মোহাম্মদ’ রাখা হয়েছে। ২০২৩ সালের তুলনায় যা প্রায় ২৩ শতাংশ বেশি।
২০২৪ সালে ইংল্যান্ড ও ওয়েলসে জনপ্রিয় মুসলিম ছেলেদের অন্য নামগুলো হলো- ইউসুফ (৬৯), মুসা (৭৩), ইবরাহিম (৭৬) ও ইয়াহইয়া (৯৩)। আর মুসলিম মেয়েদের জনপ্রিয় নামগুলোর তালিকায় লাইলা ৫৬তম, মারইয়াম ৫৭তম ও ফাতেমা ৭৬তম অবস্থানে জায়গা করে নিয়েছে।
ছেলেদের নামের তালিকায় মোহাম্মদের পরে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ‘নোয়াহ’ ও ‘অলিভার’। আর ইংল্যান্ড ও ওয়েলসে মেয়েদের শীর্ষ তিনটি জনপ্রিয় নাম হলো- ‘অলিভিয়া’, ‘অ্যামিলিয়া’ ও ‘লিলি’।
আরবি নাম ‘মোহাম্মদ’র অর্থ হলো- প্রশংসিত। ইংরেজিতে ‘মোহাম্মদ’ নামের বানান পরিবর্তিত হয়ে অন্তত ৩০ ভাবে লেখা হয়। ব্রিটেনের সংবাদমাধ্যমগুলোর দাবি- ‘মোহাম্মদ’ নামের এই যে উত্থান, এটি হলো- দেশটিতে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি ও ইসলামী ঐতিহ্যের প্রতিফলন। কারণ, মুসলিম বাবা-মা তাদের সন্তানের নাম মহানবী সা:-এর নামের সাথে মিলিয়ে রাখতেই বেশি পছন্দ করে।
সূত্র : আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।