ভূগর্ভের তাপ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা বিজ্ঞানীদের – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২ আগস্ট, ২০২৫
৮:০৪ পূর্বাহ্ণ
254 ভিউ

আরও খবর

হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭

হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া

ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা

নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা

ভূগর্ভের তাপ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা বিজ্ঞানীদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ আগস্ট, ২০২৫ | ৮:০৪ 254 ভিউ
ভূগর্ভের গভীরে আছে প্রচণ্ড চাপ ও তাপ। যা হাজার বছর ধরে জমে আছে পাথরের ভেতর। বিজ্ঞানীরা এখন চেষ্টা করছেন ভূগর্ভের এই তাপ ব্যবহার করে পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন করার। খবর: সিএনএন সংবাদমাধ্যমটির প্রতিবেদন জানাচ্ছে, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটাহ মরুভূমিতে এক প্রকল্পে প্রায় ৩ মাইল গভীর পর্যন্ত ড্রিল করা হয়েছে। এই ড্রিলিংয়ের লক্ষ্য তেল বা গ্যাস অনুসন্ধান নয় বরং ভেতরের তাপকে তুলে এনে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা করা। ফার্ভো এনার্জি নামের হিউস্টনভিত্তিক একটি প্রতিষ্ঠান তেল-গ্যাস খাতের প্রযুক্তি ব্যবহার করে ভূতাপবিদ্যুৎ (জিওথার্মাল) উৎপাদনের নতুন উপায় উদ্ভাবনে কাজ করছে। এর লক্ষ্য বিশ্বজুড়ে নিরবচ্ছিন্ন ও পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহ করা। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্যমতে, আধুনিক জিওথার্মাল প্রযুক্তি বৈশ্বিক বিদ্যুৎ চাহিদার ১৪০ গুণ জোগান দিতে পারে। তবে এটি বাস্তবায়নে ব্যয়বহুল ড্রিলিং, জটিল প্রকৌশল ব্যবস্থাপনা, ভূকম্পনের ঝুঁকি এবং পানি ও জমি ব্যবস্থাপনাসহ কিছু চ্যালেঞ্জ রয়েছে। ফার্ভো এনার্জির এনহ্যান্সড জিওথার্মাল সিস্টেমে (ইজিএস) দুটি কূপ খনন করে ভূগর্ভস্থ পাথরকে ফাটিয়ে দেয়া হয়। এরপর সেই ফাটলের মধ্য দিয়ে পানি প্রবাহিত করে সেটিকে উত্তপ্ত করা হয় এবং সেটিকে বাইরে বের করে আনা হয়। এই পদ্ধতির ভিত্তি তৈরি হয়েছিল ১৯৭০-এর দশকে। বর্তমানে ইউটাহ ফোর্জ ও ফার্ভোর দুটি প্রকল্পে প্রযুক্তিটি নতুনভাবে কাজে লাগানো হচ্ছে। ফার্ভো ইউটাহতে বিশ্বের সবচেয়ে বড় জিওথার্মাল প্ল্যান্ট নির্মাণ করছে, যা ২০২৮ সালের মধ্যে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে বলে আশা করা হচ্ছে। তবে সমস্যা হলো, এ ধরনের প্রকল্পে ভূমিকম্পের ঝুঁকি থাকে বলে মনে করা হয়। ২০১৭ সালে দক্ষিণ কোরিয়ার পোহাং শহরে ভূমিকম্পের জন্য একটি জিওথার্মাল প্রকল্পকে দায়ী করা হয়। অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, যথাযথ নজরদারিতে এই ঝুঁকি নিয়ন্ত্রণযোগ্য। কানাডার ইয়েভর ও যুক্তরাষ্ট্রের কোয়েজ এনার্জি ভূকম্পনের ঝুঁকি এড়াতে ভিন্ন প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা করছে। কেউ ফ্র্যাকিং ছাড়াই পাইপের মাধ্যমে পানি ঘোরানোর পদ্ধতি নিচ্ছে, আবার কেউ পাথর গলিয়ে আরো গভীর থেকে তাপ সংগ্রহ করার চেষ্টা করছে। তবে অনেক বিশেষজ্ঞ এই প্রযুক্তিগুলোর টেকসইতা নিয়ে সন্দিহান। তবে বিশেষজ্ঞদের মতে, বাণিজ্যিকভাবে বড় পরিসরে এই প্রযুক্তি বাস্তবায়ন এখনও সময়সাপেক্ষ। তবে সফল হলে এটি হতে পারে পরিচ্ছন্ন জ্বালানির নতুন দিগন্ত। ফার্ভোর সিইও বলেন, ‘ভূপৃষ্ঠের নিচে থাকা তাপ দিয়েই মানবজাতির শত কোটি বছরের শক্তির চাহিদা মেটানো সম্ভব।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!