ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি, কানাডাকে যে হুমকি দিলেন ট্রাম্প – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩১ জুলাই, ২০২৫
৭:৩১ অপরাহ্ণ
117 ভিউ

আরও খবর

হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭

হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া

ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা

নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা

ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি, কানাডাকে যে হুমকি দিলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫ | ৭:৩১ 117 ভিউ
ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ভাষ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বরেই এই স্বীকৃতি দেওয়া হতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণার পর তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা ‘খুব কঠিন’ হয়ে পড়বে। কানাডার এমন ঘোষণার প্রায় ১২ ঘণ্টা পর, ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশালে পোস্ট করেন, ‘ওয়াও! কানাডা এখনই ঘোষণা করেছে যে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন দিচ্ছে। এটা আমাদের পক্ষে তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা খুব কঠিন করে তুলবে। ওহ্ কানাডা!!!’ ট্রাম্পের এই বাণিজ্য হুমকি এমন এক সময়ে এসেছে, যখন ট্রাম্পের ‘লিবারেশন ডে’ নামে পরিচিত নতুন শুল্ক কার্যকর হতে যাচ্ছে। মূলত যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এখনো কোনো বাণিজ্য চুক্তি হয়নি, তাদের পণ্যের ওপর বেশি শুল্ক বসানো হবে। যদি আজকের মধ্যে চুক্তি না হয়, তবে শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা কানাডার বেশিরভাগ পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ হবে। যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নসহ কিছু দেশ সম্প্রতি চুক্তি করেছে, তাই তাদের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট শুল্ক আরোপ করবে। কিন্তু চীন ও মেক্সিকোর মতো অনেক দেশ এখনো চুক্তি করেনি। ট্রাম্প পরিষ্কার করে বলেছেন, পহেলা আগস্টের আগে চুক্তি না হলে বেশি হারে শুল্ক বসানো হবে। কানাডার আগে যুক্তরাজ্য ও ফ্রান্সের পক্ষ থেকেও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা এসেছে। এদিকে গাজায় খাদ্য সংকট আরো প্রকট হয়েছে। বুধবার হামাস-চালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, অপুষ্টিতে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এই সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেছেন, গাজায় আসলেই মানুষ অনাহারে ভুগছে এবং তিনি ইসরাইলের সঙ্গে মিলে ‘সব কিছু ঠিক করতে’ কাজ করার কথা জানান। ট্রামে মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ আজ ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার