নিউজ ডেক্স
আরও খবর
ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা
ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান
মালয়েশিয়ায় অবৈধ ব্যবসা ও ভিসা অপব্যবহারের বিরুদ্ধে কঠোর বার্তা
ইসরাইলি হামলায় লেবাননে ২ বাংলাদেশি আহত
ক্রিমিয়ায় ইউক্রেনের হামলায় নিহত ৪
নভেম্বরে আসিয়ান ডিজিটাল অর্থনীতি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা
কিমের হুঁশিয়ারি— উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র বাড়বে ‘জ্যামিতিক হারে’
ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন চায় জাগপা
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার বলেছেন, গণমাধ্যমে খবর এসেছে খুব দ্রুত জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের তারিখ ঘোষণার সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই, তবে নির্বাচনের পূর্বে মৌলিক সংস্কার হতে হবে, খুনী হাসিনার বিচার দৃশ্যমান হতে হবে। নির্বাচন ভারতীয় প্রভাবমুক্ত হবে তার নিশ্চয়তা চাই। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এই দাবি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং অগাস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
তার অংশহিসেবে মাসব্যাপী কর্মসূচির ২৭তম দিন আজ ২৭ জুলাই মুন্সীগঞ্জ কাচারি, মুন্সিরহাট, সুপার মার্কেট, মেডিকেল মোড় এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি।
জাগপা নেতারা বলেন, আওয়ামী আমলের বিনা ভোটের নির্বাচন, নিশীরাতের নির্বাচন, আমি ডামি নির্বাচন সব নির্বাচন দেখা শেষ। যেই নামেই ডাকেন বাস্তবতা হচ্ছে আওয়ামী আমলে সকল নির্বাচনের ফলাফল ভারত থেকে পূর্ব নির্ধারিত ছিল।
অন্তর্বর্তী সরকারকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরেপক্ষ, গ্রহণযোগ্য এবং ভারতীয় প্রভাবমুক্ত হতে হবে।
পথসভায় আরও বক্তব্য রাখেন জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী, মুন্সীগঞ্জ জেলা জাগপা সমন্বয়ক জাহাঙ্গীর আলম, জেলা জাগপা নেতা মোহাম্মদ মুরসালিন, জাকির হোসেন প্রমূখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।