নিউজ ডেক্স
আরও খবর
চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত
মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি
বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা
ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো
নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান
সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা?
ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা
ইসরায়েলে বেজে উঠল সাইরেন
ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেন। ইসরায়েল দাবি করেছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে প্রতিহত করেছে। শুক্রবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে কিছু সময় আগে সাইরেন বাজতে শোনা যায়। এরপর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান বাহিনী প্রতিহত করেছে।
ইসরায়েলি দৈনিক ইয়েদিয়োথ আহরোনোথ জানায়, ক্ষেপণাস্ত্র হামলার কারণে দক্ষিণ নেগেভ এবং ডেড সি অঞ্চলে সতর্ক সংকেত শোনা যায়। আক্রান্ত এলাকাগুলোর মধ্যে ছিল আরাদ, কিরিয়াত আরবা ওআইন গেদি।
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা ফের শুরু হওয়ার পর হুতি যোদ্ধারা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে। মার্চে দুই মাসের এক অস্থির যুদ্ধবিরতির পর পুনরায় গাজায় আক্রমণ চালানো শুরু করে ইসরায়েল।
২০২৩ সালের নভেম্বর থেকে হুথিরা রেড সি, গালফ অব এডেন ও আরব সাগরে বাণিজ্যিক জাহাজেও হামলা শুরু করে। তারা দাবি করে, এসব পদক্ষেপ গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে। ইসরায়েলি অভিযানে গাজায় ইতোমধ্যে ৫৯ হাজার ৬০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।
সূত্র : আনাদুলু এজেন্সি

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।