ওবামা রাষ্ট্রদ্রোহী, প্রমাণ আছে: ট্রাম্প – বর্ণমালা টেলিভিশন

ওবামা রাষ্ট্রদ্রোহী, প্রমাণ আছে: ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫ | ৯:২১ 166 ভিউ
আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরি বারাক ওবামাকে ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগে অভিযুক্ত করেছেন। তিনি জানিয়েছেন, ‘রাশিয়াগেট’ এবং ‘ভোট জালিয়াতি’ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে তিনি ওবামা এবং তার প্রশাসনের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এমন মন্তব্য করেন। তিনি জানান, সম্প্রতি ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ডিএনআই) তুলসী গ্যাবার্ডের প্রকাশিত একটি প্রতিবেদনে ওবামা প্রশাসনের কিছু কর্মকর্তার বিরুদ্ধে ‘ভুয়া গোয়েন্দা তথ্য তৈরি করে’ ট্রাম্পের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে মিথ্যা যোগাযোগের অভিযোগ আনার প্রসঙ্গ উঠে এসেছে। এই প্রসঙ্গে ট্রাম্প বলেন, এটি ছিল রাষ্ট্রদ্রোহ। বারাক হোসেন ওবামা ছিলেন এই ষড়যন্ত্রের মূল হোতা। হিলারি ক্লিনটন ছিলেন তাঁর পাশে, স্লিপি জো বাইডেনও ছিলেন এবং সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি, সাবেক ডিএনআই পরিচালক জেমস ক্ল্যাপারসহ সেই পুরো দলটাই। ট্রাম্প আরও বলেন, ‘তারা একটি নির্বাচন হ্যাক করতে চেয়েছিল এবং ধরা পড়ে যায়। এরপর ২০২০ সালের নির্বাচন তারা সত্যিই হ্যাক করেছিল। আমি জানতাম, আমি সেই নির্বাচনে অনেক ভোটে জিতেছিলাম। তাই আমি আবারও লড়াই করলাম এবং বিশাল ব্যবধানে জয়ী হলাম।’ তুলসী গ্যাবার্ডের প্রতিবেদনকে ‘নিশ্চিত প্রমাণ’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, এতে স্পষ্ট হয়েছে ওবামা ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে’ লিপ্ত ছিলেন এবং তিনি ‘একটি কূটচাল বা অভ্যুত্থান’ পরিচালনার চেষ্টা করেছিলে তুলসী গ্যাবার্ডের প্রতিবেদনটিতে শতাধিক ‘ডিক্লাসিফায়েড’ নথি রয়েছে। যেগুলোতে বলা হয়েছে, ওবামার গোয়েন্দাপ্রধানেরা রাশিয়ার জড়িত না থাকার বিষয়ে গোয়েন্দা তথ্যকে উপেক্ষা করে মনগড়া অভিযোগ তৈরি করেছিলেন। এর ভিত্তিতেই পরে দীর্ঘমেয়াদি রাশিয়াগেট তদন্ত শুরু হয়। গ্যাবার্ড এই পুরো বিষয়টিকে ‘ট্রাম্পের বিরুদ্ধে বছরব্যাপী অভ্যুত্থান’ হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ওবামা এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পরপরই ওবামার অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, গ্যাবার্ডের প্রতিবেদনে এমন কিছুই নেই, যা ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের ব্যাপারে প্রচলিত বিশ্লেষণকে মিথ্যা প্রমাণিত করে। বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রেসিডেন্টের অফিসের প্রতি শ্রদ্ধা রেখেই সাধারণত আমরা এ ধরনের ভিত্তিহীন কথাবার্তার জবাব দিই না। কিন্তু এই দাবিগুলো এতটাই হাস্যকর এবং বিভ্রান্তিকর যে তার উত্তর দেওয়া জরুরি হয়ে পড়েছে। এগুলো একেবারেই উদ্ভট এবং মনোযোগ ঘোরানোর দুর্বল চেষ্টা।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মায়ের মুখের হাসিটাই আমার সবচেয়ে বড় অর্জন’ বাংলাদেশের প্রাণ জিয়াউর রহমান ১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করলো ভারত বিএনপিতে ত্যাগীদের দীর্ঘশ্বাস বাড়ছে, মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিডরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ জিয়া এমন এক বিশ্ববিদ্যালয় যার পাঠ কখনও শেষ হয় না স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন: গৃহায়নমন্ত্রী ফুটপাত থেকে আইসিইউ, পরিচয়হীন এক নারীর বেঁচে থাকার লড়াই চালু হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভার্সন, খরচ কত? পাটখেত থেকে তৃণমূল নেতার ২ কোটি ২৪ লাখ টাকা উদ্ধার কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট জয় দিয়ে সাফের সূচনা করল বাংলাদেশ কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ সংকটে ধুঁকছে চামড়াশিল্প, মানদণ্ডে পিছিয়ে হারাচ্ছে বিলিয়ন ডলার ঈদের ছুটিতে হারিয়ে যান সুন্দরবনের সৌন্দর্যে ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’ কমলাপুরে বাড়তি যাত্রীর চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা