সাইপ্রাস ভেঙে দুই রাষ্ট্র গঠনে জোর এরদোয়ানের – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২২ জুলাই, ২০২৫
১১:১৫ পূর্বাহ্ণ
132 ভিউ

আরও খবর

চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত

মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি

বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা

ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো

নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা?

ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা

সাইপ্রাস ভেঙে দুই রাষ্ট্র গঠনে জোর এরদোয়ানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুলাই, ২০২৫ | ১১:১৫ 132 ভিউ
সাইপ্রাস ইস্যুতে আবারও দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে দৃঢ় অবস্থান জানালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রোববার (২০ জুলাই) সাইপ্রাসে তুর্কি সামরিক হস্তক্ষেপের ৫১তম বার্ষিকী উপলক্ষে উত্তর সাইপ্রাস সফরে গিয়ে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্বীপটির ‘বর্তমান বাস্তবতা’ মেনে নেওয়ার আহ্বান জানান। ১৯৭৪ সালে গ্রিস-সমর্থিত এক সামরিক অভ্যুত্থানের পর তুরস্ক সাইপ্রাসে সামরিক অভিযান চালায়, যার ফলে দ্বীপটি উত্তর ও দক্ষিণ দুই অংশে বিভক্ত হয়ে পড়ে। ১৯৮৩ সালে একতরফাভাবে ‘উত্তর সাইপ্রাস তুর্কি প্রজাতন্ত্র (টিআরএনসি)’ ঘোষণা দেওয়া হয়, যা কেবল তুরস্ক কর্তৃক স্বীকৃত। এরদোয়ান বলেন, ‘আমরা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের দর্শনকে পূর্ণ সমর্থন করি। আন্তর্জাতিক সমাজের এখন সময় এসেছে এই ভূমির বাস্তবতা মেনে নেওয়ার।’ তিনি আরও বলেন, ‘তুর্কি-সাইপ্রাসের ওপর আরোপিত বিচ্ছিন্নতা অবসান হওয়া উচিত। কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে তুর্কি-সাইপ্রাসের সঙ্গে। তুর্কি সাইপ্রিয়টরা যেসব অবিচার ও অবহেলার শিকার হয়েছে, তার অবসান হওয়া এখন সময়ের দাবি।’ এরদোয়ানের এই মন্তব্য এমন এক সময় এলো, যখন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্প্রতি নিউইয়র্কে সাইপ্রাসের উভয় পক্ষের নেতাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে ‘গঠনমূলক’ বলে আখ্যায়িত করেন। তবে দ্বীপজুড়ে চলাচলের ‘ক্রসিং পয়েন্ট’ নিয়ে এখনো সংশয় রয়ে গেছে। বিভক্ত স্মরণ: দক্ষিণে শোক, উত্তরে উদযাপন তুরস্কের ১৯৭৪ সালের সামরিক অভিযানের ৫১ বছর পূর্তি ঘিরে দ্বীপজুড়ে ভিন্ন ভিন্ন আবেগ দেখা গেছে। দক্ষিণের গ্রিক-অধ্যুষিত অংশে শোক পালন করা হয়, আর উত্তরে তুর্কি-অধ্যুষিত অংশে হয় ‘উদযাপন’। রোববার ভোর ৫টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) দক্ষিণ সাইপ্রাসজুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয়—সেই সময়েই ১৯৭৪ সালে তুর্কি সেনারা দ্বীপের উত্তরে অবতরণ করেছিল। সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলিদিস নিহতদের স্মরণে এক স্মরণানুষ্ঠানে অংশ নেন। তিনি বলেন, ‘যারা আমাদের ভুলতে বলছে, আমরা তাদের কথা শুনব না। আমরা ভুলব না, এক ইঞ্চি জমিও ছাড়ব না।’ তিনি উত্তরের উদযাপনকে ‘লজ্জাজনক’ বলেও আখ্যায়িত করেন। সাইপ্রাস পুনরেকত্রীকরণের প্রচেষ্টা বিগত কয়েক দশকে বারবার ব্যর্থ হয়েছে। ২০১৭ সালে সুইজারল্যান্ডের ক্রান্স মন্টানায় অনুষ্ঠিত সর্বশেষ প্রধান শান্তি আলোচনা ভেঙে পড়ে। তুর্কি সাইপ্রিয়ট নেতা আর্শিন তাতার বলেন, ‘তুর্কি হস্তক্ষেপের মাধ্যমে দ্বীপে শান্তি ও স্থিতিশীলতা ফিরে এসেছে। গ্রিক সাইপ্রিয়টদের উদ্দেশ্য ছিল তুর্কি সাইপ্রিয়টদের নিশ্চিহ্ন করে দেওয়া।’ দ্বীপটির দীর্ঘদিনের এই সংকট তুরস্কের ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টাকেও জটিল করে তুলেছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হচ্ছে সাইপ্রাস ও গ্রিস—এই দুপক্ষই এই সংকটে জড়িয়ে রয়েছে। জাতিসংঘ মহাসচিব গুতেরেস সতর্ক করে বলেছেন, আস্থা গড়ার পদক্ষেপ নিয়ে আলোচনা অব্যাহত থাকবে, তবে এখনো সামনে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক