পারমাণবিক সমৃদ্ধকরণ প্রসঙ্গে ইরানের সিদ্ধান্ত জানালেন আরাঘচি – বর্ণমালা টেলিভিশন

পারমাণবিক সমৃদ্ধকরণ প্রসঙ্গে ইরানের সিদ্ধান্ত জানালেন আরাঘচি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুলাই, ২০২৫ | ১০:৫৫ 119 ভিউ
ইরান পারমাণবিক সমৃদ্ধকরণ প্রকল্প থেকে সরে আসবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইরানের দৃঢ় সিদ্ধান্তটি জানান। মঙ্গলবার (২২ জুলাই) দ্য টাইমস অব ইসরায়েল সেই সাক্ষাৎকারের বরাতে জানায়, সাম্প্রতিক ইসরায়েল-ইরান যুদ্ধে ওয়াশিংটন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এ তথ্য আরাঘচি স্বীকার করে নেন। তবে বলেন, তেহরান তার পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে বিরত থাকতে পারে না। ইরান হাল ছেড়ে দেবে না। তিনি বলেন, সমৃদ্ধকরণ আপাতত বন্ধ করা হয়েছে। কারণ, ক্ষতির পরিমাণ ব্যাপক। তবে স্পষ্টতই আমরা সমৃদ্ধকরণ ত্যাগ করতে পারি না। কারণ এটি আমাদের নিজস্ব বিজ্ঞানীদের একটি অর্জন। এখন তার চেয়েও বেশি, এটি জাতীয় গর্বের প্রশ্ন। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হঠাৎ করেই মস্কোয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলি লারিজানির সঙ্গে বৈঠক করেছেন। ক্রেমলিনের বরাতে জানানো হয়েছে, এ বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, লারিজানি ইরানের পারমাণবিক ফাইল ও আঞ্চলিক অগ্রগতির সর্বশেষ আপডেট পুতিনকে জানান। জবাবে পুতিন আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে রাশিয়ার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং পারমাণবিক উত্তেজনা রাজনৈতিকভাবে মেটানোর আহ্বান জানান। সম্প্রতি কিছু আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করেছিল, পুতিন নাকি তেহরানকে একটি যুক্তরাষ্ট্র সমর্থিত চুক্তি গ্রহণে উৎসাহিত করেছেন, যা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করতে চায়। তবে রাশিয়া এ দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। এ ছাড়া ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনার নতুন রাউন্ডের শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল ক্বানি ইরাকের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে সম্ভাব্য ইসরায়েলি বিমান হামলার বিষয়ে সতর্ক করেছেন। সম্প্রতি বাগদাদে ইরানপন্থি মিলিশিয়া নেতাদের সঙ্গে বৈঠক করেন ক্বানি। এটিকে বিরল ও সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইরাকের অভ্যন্তরে ইসরায়েলি হামলার আশঙ্কা সম্পর্কে তেহরান উদ্বিগ্ন রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য