সিরিয়ায় ইসরায়েলের হামলা, এরদোয়ানের কঠোর বার্তা – বর্ণমালা টেলিভিশন

সিরিয়ায় ইসরায়েলের হামলা, এরদোয়ানের কঠোর বার্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫ | ১১:৫৯ 184 ভিউ
সিরিয়ার রাজধানী দামেস্কসহ বিভিন্ন এলাকায় বড় ধরনের হামলা করেছে ইসরায়েল। এতে ব্যাপক প্রাণহানির তথ্যও পাওয়া যাচ্ছে। এমতাবস্থায় দুই দেশের পূর্ণ মাত্রায় যুদ্ধে জড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন। খবর দ্য টাইমস অব ইসরায়েলের। এরদোয়ান দাবি করেছেন, সিরিয়ায় ইসরায়েলের হামলা ‘অগ্রহণযোগ্য এবং সমগ্র অঞ্চলের জন্য হুমকি’। বৃহস্পতিবার (১৭ জুলাই) রয়টার্সের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যমটি জানায়, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং সিরিয়ার নেতা আহমেদ আল-শারা আজ ফোনে দামেস্কে ইসরায়েলের হামলা নিয়ে আলোচনা করেছেন। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর তথ্যটি নিশ্চিত করেছে। তেলআবিব বলেছে, সিরিয়ার দ্রুজ সংখ্যালঘুদের সরকারি বাহিনীর গণহত্যা থেকে রক্ষা করার জন্য এ হস্তক্ষেপ করা হয়েছে। কিন্তু এরদোয়ান দাবিটি অগ্রাহ্য করে দামেস্কের প্রতি সমর্থন জানান। প্রেসিডেন্টের দপ্তর জানায়, এরদোয়ান ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। ইসরায়েলের হামলা “অগ্রহণযোগ্য এবং সমগ্র অঞ্চলের জন্য হুমকি” এবং আঙ্কারা সিরিয়ার দ্রুজদের সাথে যুদ্ধবিরতিতে স্বাক্ষরিত একটি চুক্তিকে স্বাগত জানায় বলে এরদোয়ান মন্তব্য করেন। ফোনের অপর প্রান্তে শারা এরদোয়ানের মন্তব্যে সাহস ফিরে পান। সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষায় তুরস্কের সমর্থনের জন্য শারা এরদোয়ানকে ধন্যবাদ জানান। প্রসঙ্গত, সিরিয়ার সুয়েইদা প্রদেশে সম্প্রতি সহিংসতা বেড়ে গেছে। সেখানে দ্রুজ সশস্ত্র গোষ্ঠী ও বেদুইন গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিরিয়ান সেনাবাহিনী ট্যাংক মোতায়েন করে। এর পরপরই ইসরায়েলি যুদ্ধবিমান ওই ট্যাংক ইউনিটগুলোতে হামলা চালায়। সিরিয়ার পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, ট্যাংক মোতায়েন ইসরায়েলের বিরুদ্ধে নয়। কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, ট্যাংকগুলো অস্ত্রশস্ত্রমুক্ত অঞ্চলে প্রবেশ করেছে, যেখানে ইসরায়েলের সামরিক উপস্থিতি রয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সুয়েইদায় চলমান সংঘর্ষে অন্তত ২৫০ জন নিহত হয়েছে। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি হামলায় আরও তিনজন নিহত ও ৩৪ জন আহত হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য