ইরানের গুপ্তচর ছিলেন ইসরায়েলি সেনা, অতঃপর… – বর্ণমালা টেলিভিশন

ইরানের গুপ্তচর ছিলেন ইসরায়েলি সেনা, অতঃপর…

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫ | ১১:৫৬ 177 ভিউ
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফের এক সৈনিকের বিরুদ্ধে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। ১২ দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতের স্থানের ফুটেজ পাঠানো ছিল তার কাজ। খবর দ্য টাইমস অব ইসরায়েলের। শিন বেট নিরাপত্তা সংস্থা এবং ইসরায়েল পুলিশ ঘোষণা করেছে, একজন আইডিএফ সৈনিকের বিরুদ্ধে আর্থিক সুবিধার বিনিময়ে ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি ওই সৈনিককে আটক করা হয়েছে। শিন বেট, পুলিশের লাহাভ-৪৩৩ মেজর ক্রাইম ইউনিট ও মিলিটারি পুলিশের নেতৃত্বে প্রাথমিক তদন্তের পর আজ সামরিক প্রসিকিউটররা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। শিন বেট ও পুলিশের মতে, ওই সৈনিক ইরানি সেনাদের সাথে জেনেশুনে যোগাযোগ বজায় রেখেছিলেন এবং তাদের জন্য কাজ করেছিলেন। যার মধ্যে রয়েছে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র আঘাতের স্থানগুলোর চিত্রগ্রহণ এবং ফুটেজ পাঠানো। শিন বেট বলেছে, ঘটনাটি গুরুতর। কারণ ইসরায়েলি সৈনিক শত্রুদের সাথে যোগাযোগ বজায় রেখেছিল। তার মানে আরও অনেকে এ কাজ করতে সক্ষম। সামরিক প্রসিকিউটররা সৈনিকের বিরুদ্ধে একজন বিদেশী এজেন্টের সাথে যোগাযোগ এবং শত্রুর কাছে তথ্য প্রেরণের অভিযোগ আনেন। সামরিক আদালত ওই সৈনিককে ২২ জুলাই পর্যন্ত আটক রাখার নির্দেশ দেন। তবে বিচার চলাকালীন তার রিমান্ড আরও বাড়ানো হবে বলে আশা করা হচ্ছে। গত দুই বছর ধরে ইরান অর্থের বিনিময়ে ইসরায়েলিদের গুপ্তচর হিসেবে নিয়োগের প্রচেষ্টা জোরদার করেছে। বেশিরভাগ ক্ষেত্রে ইরানি বাহিনী অনলাইনে ইসরায়েলিদের নিয়োগ করে। শুরুর দিকে ছোট, নিরীহ কাজ সম্পাদনের দায়িত্ব দেয়। ধীরে ধীরে আরও গুরুতর অপরাধে তাদের কাজে লাগায়। গোয়েন্দা তথ্য সংগ্রহ, এমনকি হত্যার ষড়যন্ত্রও গুপ্তচরদের কাজের মধ্যে রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন