সৌদিতে পতিতাবৃত্তির দায়ে ১২ প্রবাসী গ্রেপ্তার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৬ জুলাই, ২০২৫
১১:০৫ পূর্বাহ্ণ
246 ভিউ

আরও খবর

হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭

হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া

ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা

নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা

সৌদিতে পতিতাবৃত্তির দায়ে ১২ প্রবাসী গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫ | ১১:০৫ 246 ভিউ
সৌদি আরব মানেই ধর্মীয় গুরুত্ববহ স্থান। মহান আল্লাহর প্রিয়তম বান্দা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামসহ অসংখ্য নবী-রাসুলের স্মৃতিপূর্ণ হওয়ায় বিশ্বের মুসলমানদের কাছে এই অঞ্চল পবিত্রতম। চুরি, ব্যভিচারসহ যে কোনো অন্যায়, অপকর্ম সেখানে অবৈধ ও আইনত দণ্ডনীয় অপরাধ। এসব অপরাধের কঠোর শাস্তি দিয়ে থাকে সৌদি প্রশাসন। তবুও এসব অপরাধ ঠেকানো যাচ্ছে না। সম্প্রতি নাজরান এলাকা থেকে ১২ জন নারী ও পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই প্রবাসী। বলা হচ্ছে, আটক হওয়া সবাই একটি অ্যাপার্টমেন্টে পতিতাবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন। মঙ্গলবার বার্তা সংস্থা সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতজন নারী আর পাঁচজন পুরুষ। নাজরান পুলিশের স্পেশাল টাস্ক অ্যান্ড ডিউটি ফোর্সের কর্মকর্তারা এই অভিযান চালান। এতে সহযোগিতা করে কমিউনিটি সিকিউরিটির জেনারেল ডিরেক্টরেট এবং মানব পাচারবিরোধী ইউনিট। পুলিশ জানায়, আটক ১২ প্রবাসীর বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে। মামলার নথিসহ তাদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। সৌদিতে কেউ পতিতাবৃত্তির সঙ্গে জড়িত হলে তাকে মৃত্যুদণ্ড, কারাদণ্ড এবং আর্থিক জরিমানার বিধান রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে