নিউজ ডেক্স
আরও খবর
চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত
মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি
বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা
ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো
নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান
সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা?
ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা
সৌদিতে নারী চালকদের রাইড শেয়ারের সুযোগ দিতে যাচ্ছে উবার
নারীদের ঘরবন্দি করে রাখার দুর্নাম রয়েছে অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের বিরুদ্ধে। ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ সৌদি আরব এবার চালু করছে নারী চালকদের উবার। তবে এই সেবা নিতে পারবেন শুধু নারীরাই।
সোমবার উবার কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সৌদিতে তাদের নতুন এ কার্যক্রম শুরু হবে। উবার সৌদির রিয়াদে ‘নারীদের দ্বারা, নারীদের জন্য’ শীর্ষক একটি বিশেষ ইভেন্টের আয়োজন করে। সেখান থেকেই আসে এ ঘোষণা। খবর গালফ নিউজের।
যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদিকে আধুনিকায়নে নানা পদক্ষেপ নিচ্ছেন। এর অংশ হিসেবে ২০১৮ সালে সৌদি সরকার নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়। এ সুযোগ লুফে নেন নারীরা। গড়ে ওঠে নতুন নতুন ড্রাইভিং স্কুল।
ওই সিদ্ধান্তের সাত বছর পর দেশটিতে নারী চালকদের নিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছে উবার। ধীরে ধীরে দেশটির সব বড় শহরে এ সেবা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ইরাক ও ইরানে আগে থেকেই নারী চালক সেবা চালু আছে উবারের। পুরুষ সঙ্গী ছাড়া যারা যাতায়াত করেন, তাদের মধ্যে সেবাটি অনেক জনপ্রিয়। এখন সৌদিতেও এটি চালু হতে যাচ্ছে। বলা হচ্ছে, নারী চালকরা সেবা দিলে নারীদের যাতায়াত আরও নিরাপদ হবে। একা যাতায়াতে ভোগান্তি কমবে। পাশাপাশি, নারী সমাজের একটি অংশ সম্মানজনক পেশায় নিয়োজিত হয়ে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পাবেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।