নিউজ ডেক্স
আরও খবর
ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা
ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান
মালয়েশিয়ায় অবৈধ ব্যবসা ও ভিসা অপব্যবহারের বিরুদ্ধে কঠোর বার্তা
ইসরাইলি হামলায় লেবাননে ২ বাংলাদেশি আহত
ক্রিমিয়ায় ইউক্রেনের হামলায় নিহত ৪
নভেম্বরে আসিয়ান ডিজিটাল অর্থনীতি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা
কিমের হুঁশিয়ারি— উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র বাড়বে ‘জ্যামিতিক হারে’
গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত
গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরও অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ শিশু ও ১০ জন পানি আনতে গিয়ে প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি। গতকাল রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
ওইদিন দুপুরে গাজা সিটির একটি জনবহুল মার্কেটে বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে আহমেদ কানডিল নামে এক সার্জনসহ কমপক্ষে ১৫ জন নিহত হন। চলমান সহিংসতায় এখন পর্যন্ত মোট ১,৫৮০ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন ৯১ জন চিকিৎসক ও ১৩২ জন নার্স।
এছাড়া গাজার উত্তরের বেইত হানুন এলাকায় স্থল অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। খান ইউনিসেও চলছে ব্যাপক হামলা। ওই অঞ্চলে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মর্টার হামলার দাবি করেছে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড।
এর আগের দিন শনিবার গাজাজুড়ে অন্তত ১৫০ বার বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বিমান বাহিনী। ওইদিন হামলায় ৩৪ জন ত্রাণ প্রত্যাশীসহ অন্তত ১১০ জন নিহত হন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।