প্রেমিকের সঙ্গে পালাল স্ত্রী, দুধ দিয়ে গোসল স্বামীর – বর্ণমালা টেলিভিশন

প্রেমিকের সঙ্গে পালাল স্ত্রী, দুধ দিয়ে গোসল স্বামীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ | ৭:৩১ 190 ভিউ
সাম্প্রতিককালে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসলের ঘটনা অহরহ ঘটছে। ভারতে আবারও ঘটল এমন একটি ঘটনা। আজ রোববার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আসামের নলবাড়ী জেলার বাসিন্দা মানিক। স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না তার। মানিক ও তার প্রতিবেশীদের অভিযোগ, তার স্ত্রী একাধিকবার প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। একপর্যায়ে তারা দুজনই দাম্পত্য সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নেন। মানিকের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নিজের বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। পাশেই পলিথিনের ওপর রাখা চার বালতি দুধ। একেকটি বালতি তুলে দুধ গায়ে ঢালছেন তিনি। এ সময় তাকে বলতে শোনা যায়, আজ আমি স্বাধীন। সে (তার স্ত্রী) বারবার তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যাচ্ছিল। পরিবারের শান্তির জন্য আমি এত দিন চুপ ছিলাম। আমার আইনজীবী গতকাল আমাকে জানিয়েছেন, বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছে। এই স্বাধীনতাকে উদ্যাপন করতে আমি দুধ দিয়ে গোসল করছি। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মানিকের স্ত্রী কমপক্ষে দু’বার তাকে ছেড়ে প্রেমিকের কাছে চলে যান। এরপর এ দম্পতি বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন