‘আমি জ্বালানির সুইচ বন্ধ করিনি’: বিধ্বস্তের আগ মুহূর্তে এয়ার ইনডিয়ার পাইলট – বর্ণমালা টেলিভিশন

‘আমি জ্বালানির সুইচ বন্ধ করিনি’: বিধ্বস্তের আগ মুহূর্তে এয়ার ইনডিয়ার পাইলট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ | ৭:৩২ 93 ভিউ
ভারতের আহমেদাবাদে এয়ার ইনডিয়ার লন্ডনগামী উড়োজাহাজ দুর্ঘটনার এক মাসের মাথায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। জ্বালানি সরবরাহের সুইচ বন্ধ হওয়াকে বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৮ দুর্ঘটনার মূল কারণ বলে মনে করা হচ্ছে। উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই উড়োজাহাজটির উভয় ইঞ্জিনের জ্বালানি সুইচ ‘রান’ (চালু) থেকে ‘কাটঅফ’ (বন্ধ) হয়ে যায়। শনিবার সকালে ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো (এএআইবি) ১৫ পৃষ্ঠার এ প্রতিবেদন প্রকাশ করে। ককপিটের ভয়েস রেকর্ডিং অনুযায়ী, একজন পাইলট আরেকজনকে জিজ্ঞাসা করেন, “আপনি কেন বন্ধ করলেন?” উত্তরে অপর পাইলট বলেন, “আমি কিছু বন্ধ করিনি।” এনডিটিভি লিখেছে, উড়োজাহাজটির এই ‘কাটঅফ’ মোডে যাওয়ার অর্থ জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়, যা দুর্ঘটনার মূল কারণ হতে পারে। এনহ্যান্সড এয়ারবর্ন ফ্লাইট রেকর্ডারের (ইএএফআর) উপাত্ত অনুযায়ী, কিছুক্ষণ পর লন্ডনগামী এ উড়োজাহাজের দুটি ইঞ্জিনের সুইচ আবার ‘কাটঅফ’ থেকে ‘রান’-এ আনা হয়, যা পাইলটদের পরিস্থিতি সামাল দেওয়ার প্রচেষ্টার ইঙ্গিত দেয়। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বা অন্য যেকোনো বাণিজ্যিক উড়োজাহাজ একটি ইঞ্জিন দিয়েই টেকঅফ সম্পন্ন করতে সক্ষম এবং এই ধরনের পরিস্থিতির জন্য পাইলটদের প্রশিক্ষণ থাকে। প্রতিবেদনে বলা হয়, উড্ডয়নরত অবস্থায় যখন জ্বালানি নিয়ন্ত্রণের সুইচ ‘কাটঅফ’ থেকে ‘রান’ বা বন্ধ থেকে চালু করা হয়, প্রতিটি ইঞ্জিনের ফুল অথরিটি ডুয়াল ইঞ্জিন কন্ট্রোল স্বয়ংক্রিয়ভাবে ইগনিশন ও জ্বালানি সরবরাহের মাধ্যমে থ্রাস্ট (যে বলে উড়োযান সামনে চালিত হয়) ফিরিয়ে আনার চেষ্টা করে। তবে ইএএফআর রেকর্ডিং কয়েক সেকেন্ড পরই বন্ধ হয়ে যায়। এরপরই একজন পাইলট 'মেডে' অ্যালার্ট পাঠান। এয়ার ট্রাফিক কন্ট্রোল কল সাইন সম্পর্কে জিজ্ঞাসা করলেও কোনো উত্তর মেলেনি। এরপরই উড়োজাহাজটি বিমানবন্দরের বাইরে বিধ্বস্ত হয়। জ্বালানি ভরা উড়োজাহাজটি খুব দ্রুত উচ্চতা হারিয়ে একটি মেডিকেল ছাত্রাবাসে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে, উড়োজাহাজে থাকা ২৪২ জনের মধ্যে কেবল একজন বেঁচে যান, এবং মাটিতে থাকা আরও প্রায় ৩০ জন নিহত হন। উড়োজাহাজটি আকাশে ছিল মাত্র ৩২ সেকেন্ড। উড়োজাহাজটি চালাচ্ছিলেন লাইন ট্রেনিং ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল, যার ৮,২০০ ঘণ্টার উড়ানোর অভিজ্ঞতা ছিল। তাকে সহায়তা করছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দার, যার ১,১০০ ঘণ্টার উড়ানোর অভিজ্ঞতা ছিল। প্রতিবেদন অনুসারে, দুই পাইলটই স্বাস্থ্যগতভাবে ঠিক ছিলেন এবং বিশ্রামও নিয়েছিলেন। তদন্তে তাৎক্ষণিকভাবে নাশকতার কোনো প্রমাণ মেলেনি, তবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন একটি সতর্কতার কথা উল্লেখ করা হয়েছে, যেখানে ফুয়েল সুইচ ত্রুটির সম্ভাবনা সম্পর্কে বলা হয়েছিল। ৭৩৭ মডেলের অপারেটরদের প্রতিবেদনের ভিত্তিতে প্রতিবেদনে উল্লেখ করা হয়- লকিং ফিচার ছাড়াই ফুয়েল কন্ট্রোল সুইচ ইনস্টল করা থাকতে পারে। তবে এটিকে ‘অনিরাপদ অবস্থা’ হিসাবে বিবেচনা করা হয়নি। প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, টেকঅফের পরপরই র‌্যাম এয়ার টারবাইন চালু হয়েছিল। যদি উভয় ইঞ্জিন চলতে ব্যর্থ হয় অথবা বৈদ্যুতিক ও হাইড্রলিক সিস্টেম একযোগে বন্ধ হয়ে যায়, তাহলে এই ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে চালু হয়। প্রতিবেদনে আরও বলা হয়, উড়ানপথের কাছাকাছি উল্লেখযোগ্য পাখির উপস্থিতি দেখা যায়নি। উড়োজাহাজটি বিমানবন্দরের প্রাচীর পেরোবার আগেই উচ্চতা হারাতে শুরু করে। এনডিটিভি লিখেছে, ১৯৮০ এর দশকে ডেল্টা এয়ারলাইন্সের এক পাইলট ভুলবশত বোয়িং ৭৬৭ উড়োজাহাজের জ্বালানি বন্ধ করে দিয়েছিলেন। তবে সেই যাত্রায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছিল, কারণ উড়োজাহাজটি বেশি উচ্চতায় থাকায় তিনি ফের ইঞ্জিন চালু করতে সক্ষম হয়েছিলেন। তদন্ত প্রতিবেদনের সারসংক্ষেপ উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই দুই ইঞ্জিনই বন্ধ হয়ে যায়- জ্বালানি সুইচ ‘রান’ থেকে ‘কাটঅফে’ যায় মাত্র এক সেকেন্ডের ব্যবধানে। পাইলটরা ফের ইঞ্জিন চালুর চেষ্টা করেন। ১ নম্বর ইঞ্জিন আংশিকভাবে চালু হলেও ২ নম্বর ইঞ্জিন ব্যর্থ হয়। বিমানটি মাত্র ৩২ সেকেন্ড আকাশে ছিল এবং রানওয়ে থেকে ০.৯ নটিক্যাল মাইল দূরে একটি ছাত্রাবাসে বিধ্বস্ত হয়। জ্বালানিতে কোনো দূষণ ছিল না এবং রিফুয়েলিং প্রক্রিয়া স্বচ্ছ ছিল। আবহাওয়া ভালো ছিল- স্বচ্ছ আকাশ, ভালো দৃশ্যমানতা, হালকা বাতাস। পাইলটদের স্বাস্থ্য, যোগ্যতা, বিশ্রাম ও অভিজ্ঞতা যথাযথ ছিল। নাশকতার প্রমাণ নেই, তবে একটি পুরনো সতর্কতা অনুযায়ী জ্বালানি সুইচে সম্ভাব্য ত্রুটির আশঙ্কার কথা বলা হয়েছিল। কিন্তু এয়ার ইন্ডিয়া যথাযথভাবে তা পরীক্ষা করেনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন