ট্রাম্পের সমালোচনার পর ইউক্রেনে রাশিয়ার রেকর্ড সংখ্যক ড্রোন হামলা – বর্ণমালা টেলিভিশন

ট্রাম্পের সমালোচনার পর ইউক্রেনে রাশিয়ার রেকর্ড সংখ্যক ড্রোন হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ | ৬:১৮ 104 ভিউ
বুধবার ভোররাতে রাশিয়া ইউক্রেনে তার সর্ববৃহৎ ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। তাদের দাবি, যুদ্ধ শুরুর পর এটিই সবচেয়ে বড় আকাশপথে আক্রমণ। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্যমতে, ৭২৮টি ড্রোন এবং ১৩টি ক্ষেপণাস্ত্র এই হামলায় ব্যবহার করা হয়। এর আগে গত ৪ জুলাইয়ের হামলায় ৫৩৯টি ড্রোন ব্যবহার হয়েছিল, যা তখন পর্যন্ত সর্বোচ্চ ছিল। এবারের আক্রমণ সেই সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। তবে ইউক্রেন দাবি করেছে, ৭১৮টি ড্রোন সফলভাবে ধ্বংস করা হয়েছে, এবং তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। শুধুমাত্র কিয়েভের উপকণ্ঠের শহর ব্রোভারি-তে একজন নারী বুকের আঘাতে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, রুশ হামলার মূল লক্ষ্য ছিল উত্তর-পশ্চিম ইউক্রেনের শহর লুটস্ক। এর তীব্রতা এতটাই বেশি ছিল যে পোল্যান্ড নিজ দেশের আকাশে বিমান স্ক্র্যাম্বল করতে বাধ্য হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “এই হামলাটি প্রতীকী। তা এমন সময়েই এসেছে যখন শান্তিচুক্তি বা যুদ্ধবিরতির চেষ্টাগুলো চলছে। কিন্তু রাশিয়া সব প্রত্যাখ্যান করছে।” তিনি আরও বলেন, “যারা সত্যিই শান্তি চায়, তাদের এখন কার্যকরভাবে পদক্ষেপ নিতে হবে -যাতে রাশিয়া যুদ্ধ বন্ধের চিন্তা করতে বাধ্য হয়।” হামলার কয়েক ঘণ্টা আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক ক্যাবিনেট বৈঠকে রুশ প্রেসিডেন্ট পুতিনকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন: “পুতিন আমাদের অনেক বানোয়াট কথা বলে- এক কথায় বললে, অনেক ‘বুলশিট’। ও সব সময় ভদ্র আচরণ করে, কিন্তু আসলে তার কোনো মূল্য নেই।” এর পর ট্রাম্প ঘোষণা দেন, “আমরা ইউক্রেনে আরও সামরিক সহায়তা পাঠাবো। বিশেষ করে প্রতিরক্ষামূলক অস্ত্র।” ট্রাম্প জানান, ইউক্রেন বর্তমানে গুরুতর আকাশ প্রতিরক্ষা সংকটে, এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা জরুরি ভিত্তিতে প্রয়োজন। পেন্টাগনের এক মুখপাত্র বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে আমরা অতিরিক্ত প্রতিরক্ষামূলক অস্ত্র ইউক্রেনে পাঠাচ্ছি — যাতে তারা নিজেদের রক্ষা করতে পারে, এবং যুদ্ধ থামানোর পথ তৈরি হয়।” তবে সূত্র বলছে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গত সপ্তাহে অস্ত্র সহায়তা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পকে না জানিয়ে নিয়েছিলেন, যা নিয়ে হোয়াইট হাউসে অস্বস্তি তৈরি হয়েছে। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ পার্লামেন্টে বলেন, “যখন একটি অপরাধী সরকার পুরো জাতিকে ধ্বংস করে ইউরোপের গণতান্ত্রিক শৃঙ্খলা ভাঙার চেষ্টা করে, তখন আমি এবং আমার সরকার সবকিছু করব এই সন্ত্রাস থামাতে।” তিনি আরও জানান, কূটনৈতিক সমাধানের পথ কার্যত শেষ, তাই সামরিক ও রাজনৈতিক চাপের বিকল্প নেই।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য