অপসংস্কৃতি থেকে শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনর্জাগরণ প্রয়োজন: শিশুবিষয়ক উপদেষ্টা – বর্ণমালা টেলিভিশন

অপসংস্কৃতি থেকে শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনর্জাগরণ প্রয়োজন: শিশুবিষয়ক উপদেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫ | ৯:৫৪ 128 ভিউ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অপসংস্কৃতির অন্ধকার থেকে আমাদের শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনর্জাগরণ খুবই প্রয়োজন। রোববার (৬ জুলাই) রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে লোক নাট্যদল প্রতিষ্ঠার ৪৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। লোক নাট্যদলের সভাপতি অভিজিৎ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন দলের প্রতিষ্ঠাকালীন সদস্য অভিনেতা ও নির্দেশক ইউজিন গোমেজ। বাংলাদেশের নাট্যচর্চায় বরাবরই ‘লোক নাট্যদল’ একটি সক্রিয় ও তারুণ্য দীপ্ত সংগঠনের নাম উল্লেখ করে উপদেষ্টা বলেন, ৪৪ বছরে এই নাট্যদলের সৃষ্টিশীল নাটক দেশে-বিদেশে প্রশংসা অর্জন করেছে। তিনি বলেন, আমাদের বাচ্চাদের সৃজনশীল চিন্তার জগতে নিয়ে আসতে হবে। তরুণ বাচ্চাদের সংস্কৃতিমনা কিভাবে করা যায় সেই ভাবনা আমাদের ভাবতে হবে। আমাদের শিশু একাডেমিকে শিশু অধিদপ্তরে পরিণত করে সারাদেশে শিশুদের মনোজগতের চর্চা ছড়িয়ে দিতে হবে। শারমীন এস মুরশিদ আরও বলেন, নাটকের মাধ্যমে সামাজিক দায়িত্ব পালনের যে অঙ্গীকার তার বাস্তবায়ন কোনো একটি দলের একার পক্ষে সম্ভব নয়। সেজন্য লোক নাট্যদল, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, পথনাটক পরিষদ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সঙ্গে সম্পৃক্ত থেকে এদেশের নাটক ও সাংস্কৃতিক আন্দোলনে এবং স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে ভূমিকা পালন করতে হবে। তিনি আগামী দিন ও আগামী প্রজন্মের জন্য লোক নাট্যদলকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা