ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে ক্যালিফোর্নিয়ায় – বর্ণমালা টেলিভিশন

ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে ক্যালিফোর্নিয়ায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ July, ২০২৫ | ৬:৩৮ 298 ভিউ
ক্যালিফোর্নিয়ার সান লুইস ওবিস্পো কাউন্টিতে ছড়িয়ে পড়া একটি বিশাল দাবানলে এখন পর্যন্ত ৭০ হাজার ৮০০ একর এলাকাজুড়ে পুড়ে গেছে। ‘মাদ্রে ফায়ার’ নামে পরিচিত এই দাবানলটি বুধবার শুরু হয় এবং এটি এ বছর ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় দাবানলে পরিণত হয়েছে। ক্যাল ফায়ার জানিয়েছে, দাবানল নেভাতে ৬০০-এর বেশি কর্মী ও ৪০টি অগ্নিনির্বাপক ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। দুই শতাধিক মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, এবং আগুনে অনেক বাড়িঘর হুমকির মুখে। এটি এমন সময় ঘটছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু বিপর্যয় মোকাবিলায় কাজ করা ফেডারেল সংস্থাগুলোতে বাজেট ও জনবল কমানোর ঘোষণা দিয়েছেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম শুক্রবার জানিয়েছেন, শুধু গত ২৪ ঘণ্টায় ১৫ স্থানে নতুন করে আগুন লাগার ঘটনা ঘটেছে। তিনি ট্রাম্পকে কটাক্ষ করে বলেন, ট্রাম্পকে এখনই জেগে উঠতে হবে এবং এসব গ্রামীণ অঞ্চলে ফেডারেল দমকল ও ভূমি ব্যবস্থাপনা টিমগুলোর জন্য অর্থ বরাদ্দ দিতে হবে। তিনি আরও বলেন, ট্রাম্পের অযোগ্যতা এখন জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। গভর্নরের প্রেস অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, মাদ্রে ফায়ার এখনো জনবসতি থেকে দূরে একটি বিচ্ছিন্ন অঞ্চলে সীমাবদ্ধ রয়েছে, তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে। গত জানুয়ারিতে লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে ৩০ জন নিহত হওয়ার পর থেকে ক্যালিফোর্নিয়া একাধিক বড় আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে সামনের গ্রীষ্মে আরও খারাপ পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। জলবায়ু বিশেষজ্ঞ ড্যানিয়েল সোয়েইন বলেন, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এ বছর অস্বাভাবিক শুষ্ক শীত ও বসন্ত দেখা গেছে, ফলে আগাছা ও গাছপালা এরই মধ্যে শুকিয়ে গেছে, যা আগুনের ঝুঁকি আরও বাড়াচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার