টেক্সাসে ‘বিধ্বংসী’ বন্যায় মৃত্যু বেড়ে ২৪, নিখোঁজ ২৫ শিশু – বর্ণমালা টেলিভিশন

টেক্সাসে ‘বিধ্বংসী’ বন্যায় মৃত্যু বেড়ে ২৪, নিখোঁজ ২৫ শিশু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ | ৬:২৩ 167 ভিউ
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ‘বিধ্বংসী’ বন্যায় মৃত্যু বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া একটি গ্রীষ্মকালীন শিবির থেকে ২৫ জন শিশু এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক। গতকাল শুক্রবার টানা ভারী বৃষ্টিপাতের ফলে দক্ষিণ-মধ্য টেক্সাসের গুয়াদালুপে নদীর পানি উপচে আকস্মিক এ প্রাণঘাতী বন্যার সৃষ্টি হয়। খবর: বিবিসি। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা টেক্সাসের হিল কান্ট্রিতে অবস্থিত কার কাউন্টির কিছু অংশে আকস্মিক বন্যা জরুরি অবস্থা ঘোষণা করেছে। দক্ষিণ-মধ্য টেক্সাসের এই কাউন্টি সান অ্যান্তোনিও থেকে প্রায় ১০৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। এখানে রাতভর ৩০০ মিলিমিটার বা ১ ফুট পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়। রাজ্যের কারভিল শহরের প্রশাসনিক প্রধান ড্যালটন রাইস সাংবাদিকদের জানান, এই মারাত্মক বন্যা ভোরের আগে হঠাৎ করেই আঘাত হানে। ফলে কর্তৃপক্ষের পক্ষে কোনও ধরনের সতর্কতা বা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, ‘এই ঘটনা অত্যন্ত দ্রুত ঘটেছে, এতটাই দ্রুত যে এমনকি রাডারেও পূর্বাভাস পাওয়া যায়নি। সবকিছু ঘটেছে মাত্র দুই ঘণ্টার কম সময়ে।’ টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক প্যাট্রিক জানান, একটি গ্রীষ্মকালীন শিবিরে থাকা ৭০০ জনের বেশি শিশুর মধ্যে ২৫ জন শিশু এখনও নিখোঁজ। তিনি বলেন, ‘এর অর্থ এই নয় যে তারা মারা গেছে। তারা গাছে থাকতে পারে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে।’ প্যাট্রিক সতর্ক করে বলেন, ‘এ এলাকাগুলোতে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হলেও পুনরায় বন্যা দেখা দিতে পারে। সান অ্যান্তোনিও থেকে ওয়াকো এবং পশ্চিম ও মধ্য টেক্সাসজুড়ে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা আকস্মিক বন্যার ঝুঁকি রয়ে গেছে।’ এদিকে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, রাতভর ভারী বৃষ্টির কারণে ঘরবাড়ি ও গাছপালা পানির তোড়ে ভেসে যাচ্ছে। ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা কার কাউন্টির বার্ষিক গড় বৃষ্টিপাতের এক-তৃতীয়াংশ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন