সুন্দর ড্রেস পরা ম্যাক্সিমাম মেয়েরা মাদকের সাথে জড়িত: স্বরাষ্ট্র উপদেষ্টা – বর্ণমালা টেলিভিশন

সুন্দর ড্রেস পরা ম্যাক্সিমাম মেয়েরা মাদকের সাথে জড়িত: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ | ১০:৩৯ 200 ভিউ
মাদক ও দুর্নীতিকে সমাজের সবচেয়ে ভয়াবহ দুটি সমস্যা আখ্যা দিয়ে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, মেয়েরা দেখলাম, দেখেন— সুন্দর ড্রেস পরে আছে। অথচ এদের ম্যাক্সিমাম মাদকের সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, আমাদের এখানে দুই ধরনের মাদক সংশ্লিষ্টতা রয়েছে— একটি সরাসরি সেবন এবং আরেকটি চোরাচালান বা বিক্রির সঙ্গে যুক্ত থাকা। এই মাদকের বিরুদ্ধে আপনাদের আন্দোলন গড়ে তুলতে হবে। সচেতনতা ছাড়া এই সমাজ রক্ষা করা সম্ভব নয়। সাংবাদিক ও গণমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আপনারা লিখবেন। মানুষকে সচেতন করতে হবে। আমি বিজিবিতে দায়িত্বে থাকা অবস্থায় বলতাম— তুমি হয়তো একটা ফেনসিডিল পাচার করছ, ১০০ টাকা উপার্জন করছ। কিন্তু যখন তোমারই ছেলে বা আত্মীয় সেই ফেনসিডিল সেবন করবে, তখন বুঝবে তুমি কী ভুল করেছ। কারা প্রশাসন প্রসঙ্গে তিনি বলেন, কারারক্ষীদেরও কিন্তু শাস্তির আওতায় আনা হচ্ছে। এরাও যদি দুর্নীতিতে জড়ায়, তবে শুধু ‘স্যার’ বলেই পার পাওয়া যাবে না—বরং এখন ডাবল শাস্তি দেওয়া হবে। তিনি আরও বলেন, এই সমাজে যারা নেশা করছে কিংবা বিক্রি করছে, তাদের চেয়ে বড় অপরাধী তারা, যারা দুর্নীতির সঙ্গে জড়িত। কারণ দুর্নীতি সমাজের ভিত নষ্ট করে দেয়। উপদেষ্টা সবাইকে মাদকবিরোধী লড়াইয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, এটা শুধু সরকারের কাজ না, এটা সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের দায়িত্ব।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা