নিউজ ডেক্স
আরও খবর
৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান
নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর
টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার
টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার
ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে।
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শাহজালালে বিশৃঙ্খলা, যাত্রীর ক্ষোভ নিয়ে মুখ খুলল বেবিচক
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর হট্টগোল, গালিগালাজ ও উত্তেজনাপূর্ণ আচরণ নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।
এই ভিডিওকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানোয় বিমানবন্দর কর্তৃপক্ষ ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে।
বুধবার (৪ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, গত ৩ জুন দিবাগত রাত ১টা ৩৬ মিনিটে বোর্ডিং ব্রিজ-৬ এ নিরাপত্তা টহলের সময় মালয়েশিয়া এয়ারলাইন্সের (ফ্লাইট MH-196) এক যাত্রী মো. তুহিন আলী হঠাৎ চিৎকার ও অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন।
মালয়েশিয়া এয়ারলাইন্সের দুই প্রতিনিধি তার পাসপোর্ট ও ব্যাগ বুঝিয়ে দিতে গেলে তিনি তাতে সহযোগিতা না করে উলটো মালামাল, পাসপোর্ট ও মালয়েশিয়ান মুদ্রা ছুড়ে ফেলেন এবং মা-বাবা সম্পর্কেও অশালীন মন্তব্য করেন।
ঘটনার সময় আশপাশে যাত্রী ও কর্মীরা জড়ো হলে পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। এতে ওই বোর্ডিং ব্রিজে থাকা অন্য একটি ফ্লাইটের যাত্রীদের স্ক্যানিং কার্যক্রমও ব্যাহত হয়।
পরবর্তীতে নিরাপত্তা টিম ও এয়ারলাইন্স প্রতিনিধিরা চেষ্টা করেন তাকে ইমিগ্রেশনের প্রক্রিয়া সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট এলাকায় নিয়ে যেতে। কিন্তু তিনি সেটিও প্রত্যাখ্যান করে গালিগালাজ করতে করতে ১ নম্বর বেল্টের দিকে চলে যান। তার আচরণ তখনও ছিল অত্যন্ত আগ্রাসী ও অস্বাভাবিক।
পরে তার ভাই ও চাচার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, মো. তুহিন আলী আগেও নেশাগ্রস্ত অবস্থায় এ ধরনের আচরণ করেছেন এবং সেদিন গভীর রাতে বৃষ্টির মধ্যে এসে তাকে নেওয়াও তাদের পক্ষে সম্ভব নয়।
পরিস্থিতি কিছুটা শান্ত হলে ভোর ৫টা ৩০ মিনিটে তিনি বিমানবন্দর ত্যাগ করেন।
বেবিচক তাদের বিবৃতিতে জানায়, এই ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন ও সংশ্লিষ্ট এয়ারলাইন্স পেশাদারিত্ব ও ধৈর্যের সঙ্গে কাজ করেছে। তবে ঘটনার কিছু অংশ বিভ্রান্তিকরভাবে প্রচারিত হওয়ায় জনমনে ভুল ধারণা তৈরি হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনায় তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যম বা সংবাদমাধ্যমে কিছু প্রচার না করার জন্য। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার ভাবমূর্তি রক্ষায় এটি জরুরি বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]