জর্ডান সফর নিয়ে বিতর্ক, সিদ্ধান্ত বদলাল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় – বর্ণমালা টেলিভিশন

জর্ডান সফর নিয়ে বিতর্ক, সিদ্ধান্ত বদলাল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৫ | ৮:০৬ 145 ভিউ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়ার প্রস্তাবিত জর্ডান সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে সচিবের ‘সপরিবারে সফর’-সংক্রান্ত একটি কনটেন্ট ছড়িয়ে পড়ার পরই বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। এই প্রেক্ষাপটে সফরের বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে এক বিবৃতি দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, ‘সচিবের সপরিবারে সফরের’ যে দাবি সামাজিক মাধ্যমে করা হচ্ছে, তা সঠিক নয়। তবে চলমান বিতর্কের কারণে প্রস্তাবিত সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (৪ জুন) রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, ‘সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া তার স্ত্রী-পুত্রসহ মন্ত্রণালয়ের চারজন ও বোয়েসেলের চারজন সফর করবেন’- এমন একটি কনটেন্ট সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, যা তৈরি করেছেন কনটেন্ট ক্রিয়েটর জুলকার নায়েন সায়ের। মন্ত্রণালয় ওই কনটেন্টকে কেন্দ্র করেই প্রতিক্রিয়া জানাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, প্রকাশিত কনটেন্টে সিনিয়র সচিব ও তার স্ত্রী-পুত্রের সফর সংক্রান্ত যে তথ্য দেওয়া হয়েছে, তা সত্য নয়। সরকারি আদেশে স্ত্রী-পুত্রের নাম কোথাও উল্লেখ নেই। বিষয়টি জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে বলে মন্ত্রণালয় এই ব্যাখ্যা দিয়েছে। বিবৃতিতে সফরের উদ্দেশ্য নিয়েও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে। বলা হয়, জর্ডানে বিভিন্ন কোম্পানিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কর্মপরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ এবং ভবিষ্যতে আরও কর্মী পাঠানোর সম্ভাবনা যাচাই করাই ছিল এই সফরের মূল লক্ষ্য। কিন্তু বিষয়টি নিয়ে জনমনে বিতর্ক সৃষ্টি হওয়ায় প্রস্তাবিত সফরের কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবের বিদেশ সফর নিয়ে এমন বিতর্ক এবং পরবর্তী সিদ্ধান্ত বদলের ঘটনা সচরাচর দেখা যায় না। তবে এতে করে সরকার ও প্রশাসনের জবাবদিহির বিষয়টি আবারও সামনে এলো বলে মনে করছেন অনেকে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা