জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়া গণতন্ত্রের বিজয়: রাশেদ প্রধান – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২ জুন, ২০২৫
১১:০১ পূর্বাহ্ণ
150 ভিউ

জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়া গণতন্ত্রের বিজয়: রাশেদ প্রধান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৫ | ১১:০১ 150 ভিউ
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)–এর সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই দিল্লির চাপে শেখ হাসিনার সরকার জামায়াত ও জাগপার নিবন্ধন বাতিল করেছিল। তবে মহামান্য আদালতের নির্দেশে জাগপার পর এবার জামায়াতের নিবন্ধনও ফিরেছে, যা গণতন্ত্রের একটি বড় অর্জন।’ আজ রোববার (১ জুন) সকালে রাজধানীর পল্টনে শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপা আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভার শিরোনাম ছিল ‘একটি কলমের ইতিহাস।’ রাশেদ প্রধান আরও বলেন, ‘বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারত সীমান্তে হত্যা, পুশ-ইন, সীমান্ত দখলসহ নানা কর্মকাণ্ড চালাচ্ছে। আকাশসীমা লঙ্ঘন করে পাঠানো হচ্ছে ড্রোন, ‘র’ এর প্রশিক্ষিত কিলারও। এই প্রেক্ষাপটে জামায়াত ও জাগপার নিবন্ধন ফিরে পাওয়া শেখ হাসিনাবিহীন বাংলাদেশের সূচনার বার্তা, যা ভারতের জন্য একটি স্পষ্ট বার্তা।’ মানিক মিয়াকে স্মরণ করে তিনি বলেন, ‘ষাটের দশকে আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন এবং বাঙালি জাতিসত্তা বিকাশে মানিক মিয়ার অবদান ছিল অনস্বীকার্য। ছয় দফাকে গণআন্দোলনে রূপ দেওয়ার পেছনেও তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। পাকিস্তানি দমন–পীড়নের বিরুদ্ধে তাঁর কলম, ছদ্মনাম ‘মোসাফির’–এর লেখনী ও দৈনিক ইত্তেফাকের ভূমিকা আজও স্মরণীয়।’ আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রওশন আলম, প্রকাশনা সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর জাগপার আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সদস্যসচিব আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল? বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন, একে একে সারাদেশে পুড়ছে ‘জুলাই স্তম্ভ’ মুফতি তাহেরী: কট খাওয়ার আগে রোমান্টিক, কট খেলে কয় বউ, আবার বট বাহিনীও আছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের ১৫ বছরে পাকিস্তানে এইচআইভি সংক্রমণ বেড়েছে ৫০০ শতাংশ, ২০২৪ সালেই মৃত্যু ১৪ হাজার এনবিআরের মাঠপর্যায়ের তদারকি নিয়ে উদ্বেগ: ‘হয়রানি-দুর্নীতি বাড়ার শঙ্কা, সমাধান ডিজিটাল করব্যবস্থা’ নতুন বন্দোবস্তের এই লজ্জা রাখি কোথায়?— জামায়াত-এনসিপিকে ধুয়ে দিলেন রাশেদ রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ