নিউজ ডেক্স
আরও খবর
৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান
নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর
টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার
টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার
ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে।
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জুলাই জাদুঘরের জন্য স্মারক সংগ্রহ শুরু
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি এবং তার প্রেক্ষিত স্মরণের লক্ষ্যে জুলাই স্মৃতি জাদুঘরের সংগ্রহশালার জন্য শহীদদের স্মারক সংগ্রহ করা শুরু হয়েছে।
শনিবার সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরামের গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়ায় গিয়ে তার পরিবারের কাছ থেকে শহীদের স্মারক সংগ্রহের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করেন।
তিনি এ সময় শহীদ ওয়াসিম আকরাম ও জুলাইয়ের সকল শহীদদের জন্য দোয়া এবং মোনাজাতে অংশ নেন ও শহীদের মা-বাবার সাথে একান্তে সময় কাটান। ওয়াসিমের পরিবার উপদেষ্টার কাছে ওয়াসিমের ব্যবহৃত বিভিন্ন স্মৃতিচিহ্ন হস্তান্তর করেন।
এ সময়ে উপদেষ্টা ফারুকীর সাথে জুলাই যাদুঘরের প্রধান কিউরেটর তানজিম ওয়াহাবের নেতৃত্বে হাসান ইনাম এবং মোশফিকুর রহমান জোহানের সমন্বয়ে একটি ভিজুয়াল টিম ঘরজুড়ে শহীদ ওয়াসিমের অনুপস্থিতির হাহাকার ডকুমেন্টেশনের কাজ করে। বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে শহীদ পরিবারের হাহাকার এবং বেদনা তুলে ধরার জন্যই এই উদ্যোগ।
এই কার্যক্রমের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতিকে সংরক্ষণ করার লক্ষ্যে স্মারক ও শূন্যতা সংরক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো। এই কার্যক্রমের অংশ হিসেবে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী রোববার শহীদ ফয়সাল আহমেদ শান্ত, শহীদ ওমর ফারুক ও শহীদ শহীদুলের পরিবারের কাছে যাবেন, তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করবেন এবং তাদের স্মৃতি স্মারক সংগ্রহ করবেন।
জুলাই স্মৃতি জাদুঘরের জন্য সারাদেশ থেকে এই স্মারক সংগ্রহ কর্মসূচি বাস্তবায়ন করবে জুলাই স্মৃতি জাদুঘরের আর্কাইভ ও কালেকশন টিম। বাংলাদেশের সকল প্রান্ত থেকে জুলাইয়ের স্মৃতি সংগ্রহের জন্য জুলাই আন্দোলনের ছবি, ভিডিও এবং আন্দোলনের নানা উপকরণ, চিঠি ইত্যাদি জুলাই স্মৃতি জাদুঘরে জমাদানের অনুরোধ জানিয়ে একটি বিজ্ঞাপনও নির্মাণাধীন যা অতি শীঘ্রই সম্প্রচার করা হবে।
অপর এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণঅভ্যুত্থান শাখার উদ্যোগে কক্সবাজারের পেকুয়া উপজেলায় জুলাই অভ্যুত্থানের আহতদের জন্য বরাদ্দকৃত চেক বিতরণ করেন মোস্তফা সরয়ার ফারুকী। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]