নিউজ ডেক্স
আরও খবর
দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস
তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য
জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও
তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয়
জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ভোটার হওয়ার সময় বাড়ল
‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য
এক বছরের জন্য ১৪ সদস্যবিশিষ্ট বার কাউন্সিল অ্যাডহক কমিটি গঠন
এক বছরের জন্য ১৪ সদস্য বিশিষ্ট বার কাউন্সিল অ্যাডহক কমিটি গঠন করেছে সরকার। কমিটি ১ জুন ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ অর্থাৎ এক বছর বার কাউন্সিল বিধিমালার অধীনে কাজ ও ক্ষমতা প্রয়োগ করবে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে কমিটির চেয়ারম্যান করা হয়েছে।
বুধবার রাতে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
কমিটিতে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, মো. রুহুল কুদ্দুস (কাজল), আব্দুল্লাহ-আল-মামুন, এএম মাহবুব উদ্দিন খোকন, শাহ মো. খসরুজ্জামান, অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম খান এবং মো. আব্দুল মতিনকে অ্যাডহক কমিটিতে সদস্য হিসাবে রাখা হয়েছে।
এ ছাড়া ঢাকা আইনজীবী সমিতির মো. মহসিন মিয়া, চট্রগ্রাম আইনজীবী সমিতির এএসএম বদরুল আনোয়ার, সিলেট আইনজীবী সমিতির এটিএম ফজলে উদ্দিন, বরিশাল আইনজীবী সমিতির কাজী এনায়েত হোসেন, রাজশাহী আইনজীবী সমিতির মো. মাইনুল আহসান এবং বগুড়া আইনজীবী সমিতির মো. শফিকুল ইসলামকে কমিটির সদস্য করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।