বোমাবর্ষণ ও খাদ্য সংকটের মধ্যে গাজায় ‘শোকাবহ ঈদ’ – বর্ণমালা টেলিভিশন

বোমাবর্ষণ ও খাদ্য সংকটের মধ্যে গাজায় ‘শোকাবহ ঈদ’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৫ | ৫:১৯ 137 ভিউ
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ঈদুল ফিতর উপলক্ষে আনন্দ উদযাপনের পরিবর্তে দখলদার ইসরাইলের বর্বর বোমাবর্ষণ ও অমানবিক খাদ্য সংকটের মধ্যে টিকে থাকার তীব্র লড়াই চলছে। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ঈদের প্রথম দিনেই ইসরাইলি গাজা সিটি, খান ইউনিস, রাফাহসহ বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলায় অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। অন্যদিকে, ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি নিশ্চিত করেছে যে, দক্ষিণ রাফাহ থেকে অন্তত ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ৬টি তাদেরই কর্মীর মৃতদেহ এবং ৪টি গাজার সিভিল ডিফেন্স এজেন্সির সদস্যদের। ধ্বংসস্তূপে ঈদ প্রার্থনা এদিকে ইসরাইলি বিমান হামলায় গাজার অনেক মসজিদ ধ্বংস হয়ে যাওয়ায় রোববার ধ্বংসস্তূপের মধ্যেই ঈদের নামাজ আদায় করেছেন বহু ফিলিস্তিনি। তাদেরই একজন, মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের খোলা জায়গায় নামাজ আদায় করা আদেল আল-শায়ের আল-জাজিরাকে বলেন, ‘এটি বিষাদময় রক্তাক্ত ঈদ’। স্বজন হারানো গাজার বাসিন্দা বলেন, ‘আমরা আমাদের প্রিয়জনদের, আমাদের সন্তানদের, আমাদের ভবিষ্যৎ, স্কুল-কলেজ সবকিছু হারিয়েছি। আমরা সব হারিয়েছি।’ মাত্র কয়েকদিন আগেই ইসরাইলি হামলায় তার পরিবারের ২০ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে চারজন ছোট শিশুও ছিল। ইসরাইলি হামলা ও খাদ্য সংকট গত ১৮ মার্চ ইসরাইল দুই মাসের অস্ত্রবিরতি ভেঙে গাজায় আবার তীব্র বোমাবর্ষণ ও স্থল অভিযান শুরু করে। এরপর থেকে কোনো খাদ্য, জ্বালানি বা মানবিক সহায়তা গাজায় প্রবেশ করতে দেওয়া হয়নি। এর ফলে গাজায় খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। সংঘর্ষ বিরতির প্রচেষ্টা এদিকে শনিবার মিশর ও কাতারের মধ্যস্থতায় নতুন অস্ত্রবিরতির প্রস্তাব গ্রহণ করেছে হামাস। তবে যুদ্ধবাজ ইসরাইল এখনো নিজের অবস্থান পরিস্কার করেনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৬২,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা তেলের দামে বড় লাফ, চাপে বিশ্ববাজার ট্রাম্পের ১০ শতাংশ শুল্ককে অবৈধ ঘোষণা আদালতের বিজয়ের দলের ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি দেশে আক্রান্ত রোগী ৭০ হাজারের বেশি অধিকার আদায়ে মব করতে রাজি: সর্বমিত্র চাকমা জাতিসংঘে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ টানা ৫ দিন ঝড়বৃষ্টির আভাস, সতর্কতা জারি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলা খুলনায় ক্ষতিগ্রস্ত ৮৭৩ হেক্টর জমির ধান-সবজি চিকিৎসা সহায়তা পাবে দুর্ঘটনায় আহত শিক্ষার্থীরা, আবেদন যেভাবে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ অবৈধ: চীন বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম বিচ্ছেদের আগে বিয়ে করে অপরাধ করেছেন তামিমা ও নাসির? রায় ১০ জুন নির্বাচনে জয়ী থালাপতি বিজয়কে নিয়ে পূজা হেগড়ের পোস্ট ভাইরাল সন্তান জন্মদানে উদ্বেগজনকভাবে বাড়ছে সিজার করার হার, প্রতিকার জানালেন বিশেষজ্ঞরা