নিউজ ডেক্স
আরও খবর
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের
বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের
‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ
‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ
হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম
ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত
রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের
সরকারি শিশু পরিবারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন
বাগেরহাটে সরকারি শিশু পরিবারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নিম্মমানের খাবার পরিবেশন, আবাস্থলের অব্যবস্থাপনা, শিশুদের ওপর শারীরক ও মানুষিক নিযার্তনসহ নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে শিশু পরিবারে প্রধান কার্যালয়ের এ অভিযান চালানো হয়। তিন ঘণ্টাব্যাপী অভিযানে বেশকিছু অনিয়মের প্রমাণ পেয়েছেন দুদক কর্মকর্তারা।
দুদকের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো.সাইদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় সরকারি শিশু পরিবারে থাকা অনেক কিশোরী জানিয়েছেন, বরাদ্দের চেয়ে তাদের খাবার কম দেওয়া হয় এবং তা নিম্মমানের। জামা-কাপড়সহ মশারি, বালিশ, তোষক নির্ধারিত সময়ে পরিবর্তনের কথা থাকলেও তা দেওয়া হয় না। ন্যুনতম চিকিৎসা পায় না তারা। এমনকি বালিকাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের ভাড়া আত্মসাত করে কর্তৃপক্ষ।
দুদকের সহকারী পরিচালক সাইদুর রহমান বলেন, ‘নানা অনিয়মের তথ্য পেয়ে আমরা অভিযানে এসেছি। অনেক অনিয়মের প্রমাণ পেয়েছি। এখানে অনেক এতিম ও অসহায় বালিকারা থাকেন। তাদের নিম্মমানের খাবার দেওয়া হয়। শিশু পরিবার কর্তৃপক্ষ সবকিছুতেই দুর্নীতি করছে, এমনকি ইফতারিতেও।’
তিনি আরও বলেন, ‘স্কুল বন্ধ দিয়ে শিশুদের দিয়ে রান্না করানো হয় বলে অভিযাগ রয়েছে। অভিযানে প্রাপ্ত কাগজপত্র ও তথ্য প্রমাণ পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে।’
