খাগড়াছড়িতে গুলিবিদ্ধ হয়ে এক নারীর মৃত্যু – বর্ণমালা টেলিভিশন

খাগড়াছড়িতে গুলিবিদ্ধ হয়ে এক নারীর মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ March, ২০২৫ | ১০:১৪ 208 ভিউ
খাগড়াছড়িতে গুলিবিদ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম রূপসী চাকমা (২৬)। সোমবার সকালে দক্ষিণ ধুধুকছড়ার হাতিমারা এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নারীর মরদেহের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালেও থানায় কেউ অভিযোগ করেনি। ভিডিওতে দেখা যায়, রূপসী চাকমার স্বজনরা মরদেহ ঘিরে আর্তনাদ ও কান্না করার পাশাপাশি ক্ষোভ প্রকাশ করছে। নিহতের স্বামীর নাম হেমন্ত চাকমা। ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা অভিযোগ করে বলেন, সকালে গ্রামে ঢুকে আমাদের কর্মীদের লক্ষ্য করে জনসংহতি সমিতির (সন্তু লারমা নেতৃত্বাধীন) সদস্যরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে স্থানীয় বাসিন্দা রূপসী চাকমা মারা যায়। এ সময় গুলি বাড়ির বেড়া ভেদ করে রূপসী চাকমার পিঠে বিদ্ধ হয়। এতে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো জসীম উদ্দিন জানিয়েছেন, সকালে দুইটি আঞ্চলিক সংগঠন প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ ও সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক নারীর মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে এ নিয়ে নিহতের পরিবার, স্বজন, স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ অভিযোগ করেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী