রেমিট্যান্স যোদ্ধাদের জন্য সুখবর: বিমান ভাড়া কমলো, আসছে ডিজিটাল টিকিট সিস্টেম! – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
৬:১৩ পূর্বাহ্ণ
152 ভিউ

আরও খবর

হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭

হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া

ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা

নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা

রেমিট্যান্স যোদ্ধাদের জন্য সুখবর: বিমান ভাড়া কমলো, আসছে ডিজিটাল টিকিট সিস্টেম!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:১৩ 152 ভিউ
উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া আজ (১৪ ফেব্রুয়ারি) তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বিমান ভাড়া কমানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি পোস্টে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে লেখা ছিল, "রেমিট্যান্স যোদ্ধাদের জন্য সুখবর, বিমান ভাড়া কমলো।" ফটোকার্ডে উল্লেখ করা হয়েছে, সৌদি আরব ও মালয়েশিয়ার গন্তব্যের জন্য বিমান ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে তিনটি শর্ত উল্লেখ করা হয়েছে: ১. এটি নতুন কর্মী ভিসা ও একক যাত্রার টিকিটের জন্য প্রযোজ্য। ২. ভাড়াটি শুধুমাত্র বিএমইটি কার্ডধারী শ্রমিকদের জন্য কার্যকর। ৩. এই বিশেষ ভাড়া আগামী ৩০ জুন ২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রযোজ্য থাকবে। এর আগে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে বিমান ভাড়া কমানোর বিষয়টি নিশ্চিত করেন এবং এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি আরও একটি নতুন উদ্যোগের আভাস দেন। তার পোস্টে উল্লেখ ছিল, "এখন সম্ভবত আরেকটা ব্যবস্থা নিতে হবে, তা হচ্ছে সাধারণ মানুষের জন্য বিকাশের মাধ্যমে অনলাইনে টিকিট কেনার সুযোগ সৃষ্টি করা। ইনশাল্লাহ, এটি সম্ভব করার জন্য আমরা চেষ্টা করবো।" বিশেষজ্ঞরা মনে করছেন, বিকাশের মাধ্যমে টিকিট কেনার সুযোগ সৃষ্টি হলে সাধারণ মানুষের জন্য বিমান টিকিট ক্রয় প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও আধুনিক হবে। এ পদক্ষেপ প্রবাসী শ্রমিকদের ভ্রমণ খরচ কমানোর পাশাপাশি টিকিট কালোবাজারি বন্ধে কার্যকর ভূমিকা রাখবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া এসব সিদ্ধান্ত প্রবাসী কর্মীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বিমান ভাড়া কমানো এবং বিকাশের মাধ্যমে টিকিট কেনার ব্যবস্থা বাস্তবায়িত হলে এটি প্রবাসী ও সাধারণ যাত্রীদের জন্য আরও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!