নিউজ ডেক্স
আরও খবর
হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ প্রকল্প চালুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরান
হরমুজে নিয়ন্ত্রণ দৃঢ় করতে সামরিক পদক্ষেপ নিচ্ছে ইরান
জার্মানিতে কেন মার্কিন সেনা মোতায়েন রয়েছে?
ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ১৬ মার্কিন সামরিক স্থাপনা
উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৭২ ঘণ্টার মধ্যে চতুর্থবারের মতো মার্কিন রণতরী এবং অন্যান্য জাহাজের ওপর গোলাবর্ষণ হুথিদের
লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজের ওপর ফের হামলা শুরু করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গত ৭২ ঘণ্টার মধ্যে চতুর্থবারের মতো ইউএসএস হ্যারি ট্রুম্যান বিমানবাহী রণতরী এবং অন্যান্য জাহাজের ওপর গোলাবর্ষণ করল বিদ্রোহী গোষ্ঠীটি। খবর আলজাজিরার। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, এই অভিযানে যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয়, যা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত আক্রমণকে ব্যর্থ করে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে সারি লিখেছেন, এই অভিযান সফলভাবে লক্ষ্য অর্জন করেছে।
তিনি বলেছেন, ‘মার্কিন আগ্রাসন ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনের অটল সমর্থনকে থামাতে পারবে না এবং গাজায় হামলা ও অবরোধ বন্ধ না করা পর্যন্ত ইসরাইলের ওপর আরও হামলা চলতে থাকবে। ’
এর আগে গাজায় ইসরাইলের আকস্মিক হামলার কয়েক ঘণ্টা পরই ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুথি। অবশ্য ইসরাইল জানিয়েছে, তারা হুথির ক্ষেপণাস্ত্রটি তাদের ভূখণ্ডে পৌঁছানোর আগেই প্রতিহত করেছে।
ইয়েমেনের স্থানীয় গণমাধ্যমও জানিয়েছে, সাম্প্রতিক কয়েক ঘণ্টায় সাদা এবং বন্দর শহর হোদেইদাহসহ দেশটির বেশ কয়েকটি এলাকায় মার্কিন হামলা হয়েছে।
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার (১৫ মার্চ) থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর ওপর বড় ধরনের বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে বলে জানিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথির স্বাস্থ্য বিভাগ।
এ হামলা সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ওপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বের উপকার করছে।
ফক্স নিউজ রেডিওতে এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ‘এটা ভাবা ভুল যে আমরা ইয়েমেনে হামলা করছি। আমরা হুথিদের ওপর বোমা হামলা চালাচ্ছি। আর ঘটনাক্রমে হুথিরা ইয়েমেনেই অবস্থান করে।’
সাক্ষাৎকারে রুবিও বলেন, ‘মার্কিন হামলাগুলো লোহিত সাগরে হুথিদের হামলা বন্ধ করার জন্য করা হয়েছে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।