২০ লাখের বেশি সিরীয় নাগরিক বাড়ি ফিরেছেন: জাতিসংঘ – বর্ণমালা টেলিভিশন

২০ লাখের বেশি সিরীয় নাগরিক বাড়ি ফিরেছেন: জাতিসংঘ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ June, ২০২৫ | ৮:২৭ 333 ভিউ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর গৃহযুদ্ধে বাস্তুচ্যুত হওয়া ২০ লাখের বেশি সিরীয় নাগরিক বাড়ি ফিরেছে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআরের প্রধান ফিলিপ্পো গ্রান্ডি । বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বৃহস্পতিবার সিরিয়া সফরের আগে লেবানন থেকে এক বার্তায় তিনি এ তথ্য জানান। ২০১১ সালে সরকারবিরোধী বিক্ষোভ দমনকে কেন্দ্র করে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়, যা দেশটির অর্ধেক জনগণকে অভ্যন্তরীণ বা আন্তর্জাতিকভাবে বাস্তুচ্যুত করে। গত ৮ ডিসেম্বর ইসলামপন্থী শক্তির হাতে আসাদ সরকারের পতনের পর বহু সিরীয় নাগরিকের বাড়ি ফেরার আশা জাগে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গ্রান্ডি বলেন, গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত ২০ লাখের বেশি সিরীয় শরণার্থী ও অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তি তাদের বাড়ি ফিরে গেছেন। তিনি বলেন, তাদের এই ফিরে আসা এক ধরনের আশার বার্তা, যদিও অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়ছে। এটি প্রমাণ করে নতুন করে অস্থিরতা ও বাস্তুচ্যুতির ঢেউ নয়, আমাদের রাজনৈতিক সমাধান দরকার। ১৪ বছরের যুদ্ধ শেষে দেশে ফেরা অনেক সিরীয় নাগরিক এখন তাদের বাসস্থান ও সম্পত্তি ধ্বংস অবস্থায় পাচ্ছেন। সম্প্রতি সিরিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় দেশটির নতুন সরকার পুনর্গঠন কার্যক্রম শুরু করতে আন্তর্জাতিক সহায়তা চান। জাতিসংঘের হিসাব অনুযায়ী, সিরিয়া পুনর্গঠনে ৪০০ বিলিয়ন ডলারের বেশি ব্যয় হতে পারে। চলতি মাসের শুরুতে ইউএনএইচসিআরের এক পূর্বাভাসে বলা হয়, ২০২৫ সালের শেষ নাগাদ বিদেশ থেকে প্রায় ১৫ লাখ এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ২০ লাখ সিরীয় নিজ দেশে ফিরে আসতে পারেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বাসাসহ রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ হেফাজত আমির: জামায়াতের দীন-ইসলাম আমাদের ইসলাম নয়, মওদুদীবাদ ভ্রান্তির পথ বাংলাদেশের জন্য রুশ বাজারের নতুন দুয়ার, বাণিজ্য সম্প্রসারণে মস্কোর আগ্রহ হবিগঞ্জে পুড়ল জুলাই স্তম্ভ সি.এফ এর প্রতিবেদন: সেপ্টেম্বর-অক্টোবরে নিত্যপণ্যের মূল্য বেড়েছে ৭.৫২ ভাগ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’ স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা?