হিমাচলে ভারি বৃষ্টিপাত-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬৩, অরেঞ্জ অ্যালার্ট জারি – বর্ণমালা টেলিভিশন

হিমাচলে ভারি বৃষ্টিপাত-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬৩, অরেঞ্জ অ্যালার্ট জারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫ | ৭:৫১ 224 ভিউ
ভারতের হিমাচল প্রদেশে টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে মন্ডী জেলা। প্রশাসনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৬৩ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৪০ জন নিখোঁজ রয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) আগামী ৭ জুলাই পর্যন্ত মন্ডীসহ পার্বত্য জেলাগুলোর জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে। প্রবল বৃষ্টির ফলে মন্ডী ছাড়াও কুলু, চাম্বা, সিমলা ও সোলন জেলায় ভূমিধস, নদী উপচে প্লাবন, সড়ক ধস এবং সেতু ভেঙে পড়ার মতো দুর্যোগ দেখা দিয়েছে। নদীর পানি বিপৎসীমা ছাড়িয়ে যাওয়ায় অনেক গ্রাম পানিতে তলিয়ে গেছে। সরকারি হিসাবে, এখন পর্যন্ত প্রদেশটিতে ৪০০ কোটি রুপিরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ ও পানীয় জলের সংকট দেখা দিয়েছে বিস্তীর্ণ এলাকায়। ধসে পড়েছে ২৫০টির বেশি সড়ক, বিকল হয়ে পড়েছে অন্তত ৫০০টি বিদ্যুৎ ট্রান্সফরমার। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নিয়োজিত রয়েছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), স্থানীয় পুলিশ ও ভারতীয় বিমানবাহিনী। হেলিকপ্টারে দুর্গত এলাকা থেকে মানুষজনকে সরিয়ে আনা হচ্ছে এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে অপ্রয়োজনে পাহাড়ি রাস্তায় চলাচল থেকে বিরত থাকতে স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। আবহাওয়া অনুকূলে না ফেরা পর্যন্ত সতর্কতা জারি থাকবে বলেও জানিয়েছে প্রশাসন। আবহাওয়া দপ্তর হুঁশিয়ারি দিয়েছে, মন্ডীসহ আশেপাশের পার্বত্য জেলাগুলোতে আগামী দিনগুলোতেও ভারী বর্ষণ ও ধসের সম্ভাবনা রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা