নিউজ ডেক্স
আরও খবর
৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান
নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর
টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার
টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার
ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে।
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
হাসিনার সময় মানুষ কম দামে ইলিশ খেয়েছে: এখন ভারতেও যায় না, তাও কেন ১ কেজির দাম ২৭০০ টাকা?
“শেখ হাসিনা ভারতে ইলিশ পাঠাতেন বলে এ দেশের মানুষ ইলিশ খেতে পারত না—এই নিয়ে কত আন্দোলন ও বিক্ষোভ হয়েছে। আসলে ওটা আমাদের দেশপ্রেম ছিল না, ওটা ছিল রাজনীতি।”— রাজনৈতিক পটপরিবর্তনের দুই বছর পর দেশের বাজারে ইলিশের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি ও সাধারণ মানুষের নীরবতা নিয়ে এভাবেই নিজের ফেসবুক পেজে তীব্র ক্ষোভ ও আক্ষেপ উগরে দিয়েছেন বিশিষ্ট উদ্যোক্তা কাদের খান।
আজ ১৮ই জুলাই, শনিবার রাত ৭টায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি বিগত কয়েক বছরের বাজার পরিস্থিতি ও জনমানুষের দ্বিমুখী আচরণের চুলচেরা বিশ্লেষণ করেন।
নিজে ইলিশ ব্যবসার সাথে জড়িত থাকার অভিজ্ঞতা থেকে কাদের খান তার পোস্টে শেখ হাসিনা সরকারের আমল এবং বর্তমান সময়ের একটি তুলনামূলক দামের খতিয়ান তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন, ২০২৪ সালে শেখ হাসিনা যখন ক্ষমতা ছাড়েন, তখনও বাজারে ১ কেজি ওজনের ইলিশের দাম ছিল মাত্র ১৫০০ টাকা। দাম হাতের নাগালে থাকায় বিক্রিও ভালো হতো।
অথচ রাজনৈতিক পরিবর্তনের পর ২০২৫ সালের পুরো সিজন এবং চলমান ২০২৬ সালের বর্তমান সিজনে সেই ১ কেজি ওজনের ইলিশের দাম বেড়ে দাঁড়িয়েছে ২৬০০ থেকে ২৭০০ টাকায়, যা খুব বেশি হলে সর্বনিম্ন ২৪০০ টাকায় নেমেছে। আরও মারাত্মক বিষয় হলো, ২০২৪ সালেও ২ কেজি ওজনের বড় ইলিশ প্রতি কেজি ২৪০০-২৫০০ টাকায় বিক্রি হয়েছিল, যা বর্তমানে বর্তমানে ৪৬০০ থেকে ৪৭০০ টাকায় বিক্রি হচ্ছে।
চলতি সিজনে বাজারে ইলিশের এই অগ্নিমূল্য নিয়ে সাধারণ মানুষের অসহায়ত্বের চিত্র ফুটিয়ে তুলে কাদের খান লিখেছেন, “এখন ইলিশের সিজন চলছে। মানুষ দাম শুনে বাজারে থমকে দাঁড়ায়। কত মানুষ আশা নিয়ে আসে যে সিজনে পরিবারের মুখে একটু ইলিশের স্বাদ তুলে দেবে। কিন্তু দাম শোনার পর তাদের চাহনিতে যে নিদারুণ অসহায়ত্ব ফুটে ওঠে, তা দেখা যায় না। ইলিশের দাম এখন বড়লোকদেরও ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।”
তিনি বর্তমান প্রশাসনের নীতি ও জনগণের নীরবতা নিয়ে মোক্ষম প্রশ্ন তুলে বলেন, গত দুই বছর ধরে শেখ হাসিনা ক্ষমতায় নেই, ইলিশও অফিশিয়ালি ভারতে পাঠানো হচ্ছে না। তাহলে বাজারে ইলিশের এই তীব্র সংকট ও আকাশচুম্বী দাম কেন? এ নিয়ে এখন কেন কোনো আলোচনা, সমালোচনা বা রাজপথে বিক্ষোভ-প্রতিবাদ হচ্ছে না?
বিগত ৫ বছরের অভিজ্ঞতার আলোকে এই উদ্যোক্তা দাবি করেন, এ দেশের মানুষের মূল সমস্যা দেশের অনিয়ম বা অর্থনৈতিক অসঙ্গতি নিয়ে ছিল না, সমস্যা ছিল ব্যক্তি শেখ হাসিনাকে নিয়ে।
তিনি পোস্টে মন্তব্য করেন, “যদি দেশের অনিয়ম আর সাধারণ মানুষের কষ্ট নিয়ে আমাদের সত্যি মাথাব্যথা থাকত, তবে দেশের স্বার্থে ড. ইউনূসের সময় কিংবা বর্তমান সরকারের সময়ে ইলিশের জোগান কেন এত কম, দাম কেন এত বেশি—এই নিয়ে প্রতিবাদের ঝড় উঠত। অথচ আজ সবাই চুপ।”
উদ্যোক্তা কাদের খানের এই ফেসবুক পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সাধারণ ভোক্তারা যেমন এই অগ্নিমূল্যের বাজারে নিজেদের অসহায়ত্বের কথা জানাচ্ছেন, তেমনি বিগত কয়েক বছরের বাজার ও রাজনৈতিক সমীকরণের এই তুলনামূলক পোস্টটি নেটিজেনদের মাঝে নতুন এক বিতর্কের সূত্রপাত করেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]