হাসিনার বিচার ও দেশে ফিরিয়ে আনার বিষয়ে যা বললেন বিশ্লেষকরা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৪ জুন, ২০২৫
১০:৫৭ পূর্বাহ্ণ
152 ভিউ

আরও খবর

ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই

রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড়

বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব

পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর

অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই

গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ

বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা

হাসিনার বিচার ও দেশে ফিরিয়ে আনার বিষয়ে যা বললেন বিশ্লেষকরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৫ | ১০:৫৭ 152 ভিউ
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউটররা হাসিনার বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে, তিনি গত বছরের বিক্ষোভ চলাকালীন সময়ে বিক্ষোভকারীদের ওপর হামলার হুকুম দিয়েছিলেন। গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের বিদায়ের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছেন, হাসিনা ও তার দলের অন্যান্য মূল আসামিদের বিচারের মুখোমুখি করবেন। মোহাম্মদ জামজুমের উপস্থাপনায় আলজাজিরার ইনসাইড স্টোরি অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ বিষয়ে বিশেষজ্ঞ ও স্বাধীন দক্ষিণ এশিয়া গবেষক আব্বাস ফাইজ, ও.পি. জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রীরাধা দত্ত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। গবেষক আব্বাস ফাইজ বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত করেছে। আর গত বছরের জুলাই মাসে হাসিনার বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর কঠোর দমন অভিযান শুরু করে তিনি। জাতিসংঘের মতে, সে সময় প্রায় এক হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। শেখ হাসিনার শাসনামলে যত অবিচার ও নির্যাতন হয়েছে তার সবই বিচারের অন্তর্ভুক্ত করা উচিত। সেই সঙ্গে হাসিনাসহ সব অপরাধীদের কঠিন বিচার হওয়া উচিত। তবে সবই হতে হবে আন্তর্জাতিক আইন অনুসরণ করে। শ্রী রাধা বলেন, ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করার সম্ভাবনা কম। যদিও দুই দেশের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, তবুও ভারত রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত নিতে পারে। ভারতের দৃষ্টিতে বাংলাদেশে একটি নিরপেক্ষ বিচারপ্রক্রিয়া চলছে না এবং পরিস্থিতি পক্ষপাতদুষ্ট-এই যুক্তিতেই তারা প্রত্যর্পণ থেকে বিরত থাকতে পারে। রুমিন বলেন, বিচারপ্রক্রিয়া এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বাংলাদেশে সাধারণত একটি মামলা শেষ হতে বহু বছর সময় লাগে। তাই এখনই চূড়ান্ত মন্তব্য করা কঠিন। শেখ হাসিনা ও তার সহযোগীদের দেশে ফিরিয়ে আনা হবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। কারণ, তারা অধিকাংশই ভারতে অবস্থান করছেন। বিশ্লেষকদের মতে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার প্রক্রিয়া কেবল রাজনৈতিক বা কূটনৈতিক বিষয় নয়, এটি একটি আন্তর্জাতিক আইনগত ও মানবাধিকারের বিষয়েও পরিণত হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক