হামাসকে গালি দিয়ে জিম্মিদের মুক্তির দাবি মাহমুদ আব্বাসের – বর্ণমালা টেলিভিশন

হামাসকে গালি দিয়ে জিম্মিদের মুক্তির দাবি মাহমুদ আব্বাসের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫ | ১০:২০ 113 ভিউ
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ‘কুকুরের বাচ্চা’ হিসেবে অভিহিত করেছেন ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এক বক্তেব্যে হামাসকে নিয়ে এমন মন্তব্য করে ইসরাইলি জিম্মিদের মুক্তি দাবি করেছেন। খবর বিবিসির। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এটাই হামাসের বিরুদ্ধে আব্বাসের সবচেয়ে কঠোর মন্তব্য। আব্বাসের এমন মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে হামাস। বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে হামাসের রাজনৈতিক শাখার সদস্য বাসেম নাইম বলেছেন, তিনি (মাহমুদ আব্বাস) নিজের লোকদের একটি গুরুত্বপূর্ণ অংশের প্রতি অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন। মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন পিএ এখন পশ্চিম তীরের একাংশ শাসন করছে। ২০০৭ সালে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছিল হামাস। তার আগে হামাস সেখানে নির্বাচনে জয়ী হয়েছিল। এখন মাহমুদ আব্বাস বলছেন, ‘হামাসকে গাজার নিয়ন্ত্রণ ও তাদের হাতে থাকা অস্ত্র হস্তান্তর করে নিজেদের রাজনৈতিক দলে রূপান্তর করতে হবে।’ মাহমুদ আব্বাস আরও বলেন, ‘হামাস অপরাধমূলক দখলদারিত্বের (ইসরায়েলের হাতে) অজুহাত তুলে দিয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো জিম্মি ধরে রাখা।’ হামাসকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘কুকুরের বাচ্চারা, যাদের আটকে রেখেছো ছেড়ে দাও। তাদের সুযোগ দেওয়া বন্ধ করো এবং আমাদের মুক্তি দাও।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা