স্মার্টফোনে ছাড় নয়, নতুন ঘোষণা ট্রাম্পের – বর্ণমালা টেলিভিশন

স্মার্টফোনে ছাড় নয়, নতুন ঘোষণা ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫ | ৭:৪৬ 141 ভিউ
চীনে তৈরি স্মার্টফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। আগের ঘোষণায় এই পণ্যগুলোর ওপর ১২৫ শতাংশ পর্যন্ত শুল্ক থেকে ছাড় দেওয়া হলেও ট্রাম্প বলেছেন, এই পণ্যগুলো কেবল ‘অন্য শুল্ক শ্রেণিতে’ সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের কাস্টমস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্মার্টফোন, কম্পিউটারসহ কিছু ইলেকট্রনিক পণ্য চীনের ওপর আরোপিত ১২৫ শতাংশ শুল্ক থেকে আপাতত ছাড় পাচ্ছে। কিন্তু রোববার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, এই দাবি ‘ভুল’ এবং এই পণ্যগুলোকে কেবল একটি নতুন শুল্কের আওতায় আনা হচ্ছে। তিনি লিখেছেন, আমরা সেমিকন্ডাক্টর এবং পুরো ইলেকট্রনিকস সাপ্লাই চেইনের ওপর নজর দিচ্ছি আগামী জাতীয় নিরাপত্তা শুল্ক তদন্তের অংশ হিসেবে। যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক বলেছেন, আমাদের ওষুধ, সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিকস আমেরিকাতেই তৈরি হওয়া উচিত। এই নতুন সেমিকন্ডাক্টর শুল্ক হবে আগের বিশ্বব্যাপী শুল্কের সম্পূরক, যেটি কিছুদিন আগে ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। ট্রাম্প জানান, সোমবার তিনি নতুন শুল্কের বিস্তারিত তুলে ধরবেন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্ক ছাড়কে ‘একটি ছোট পদক্ষেপ’ বলে মন্তব্য করেছে। বেইজিং বলেছে, তারা এই পদক্ষেপের প্রভাব মূল্যায়ন করছে। তবে চীনের পক্ষ থেকে পাল্টা শুল্ক আরোপও অব্যাহত রয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্র যদি শুল্ক বা বাণিজ্য যুদ্ধ শুরু করার ব্যাপারে অনড় থাকে, তবে তারা শেষ পর্যন্ত লড়াই করবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা