স্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে যা বললেন ফরাসি প্রেসিডেন্ট – বর্ণমালা টেলিভিশন

স্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে যা বললেন ফরাসি প্রেসিডেন্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৫ | ১০:১৭ 125 ভিউ
সম্প্রতি স্ত্রীর সঙ্গে একটি ভিডিও ভাইরাল হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর। সেখানে দেখা যায়, তার স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁ উড়োজাহাজ থেকে নামার সময় তার মুখ হাত সরিয়ে দিচ্ছেন বা একপ্রকার ‘চড়’ মারছেন। ঘটনাটি ভিয়েতনামে তাদের সফরের সময় ঘটে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ট্রল শুরু হয়। তবে অবশেষে সেই ভিডিও নিয়ে মুখ খুলেছেন ম্যাক্রোঁ। হ্যানয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ম্যাক্রোঁ বলেন, ‘একটি ভিডিওতে দেখা যাচ্ছে আমি আমার স্ত্রীকে মজা করে কিছু বলছি, আর সেটা নিয়ে যেন একপ্রকার ভূ-রাজনৈতিক বিপর্যয় তৈরি হয়েছে। মানুষ তাতে অদ্ভুত ব্যাখ্যা জুড়ে দিচ্ছে।’ তিনি বলেন, ‘ভিডিওগুলো বাস্তব- হ্যাঁ, কেউ কেউ মাঝে মাঝে সেগুলো বিকৃত করে, কিন্তু তার চেয়েও ভয়ানক হলো, এইসব ভিডিওকে মানুষ যেভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।’ সংক্ষিপ্ত ভিডিওতে দেখা যায়, ম্যাক্রোঁ বিমানের দরজায় দাঁড়িয়ে আছেন। হঠাৎ করেই ব্রিজিত ম্যাক্রোঁ দুই হাত বাড়িয়ে তার মুখে একপ্রকার ধাক্কা দেন বা সরিয়ে দেন। ম্যাক্রোঁ কিছুটা অবাক হলেও পরে নিজেকে সামলে নিয়ে নিচে থাকা সাংবাদিকদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান। সিঁড়ি দিয়ে নামার সময় ম্যাক্রোঁ তার স্ত্রীর দিকে হাত বাড়িয়ে দিতে চাইলেও ব্রিজিত তা গ্রহণ না করে সিঁড়ির রেলিং ধরে নামেন। প্রথমে এলিসি প্রাসাদ এই ঘটনাকে অস্বীকার করে। পরে একে ‘একসঙ্গে থাকার মুহূর্ত’ বলে ব্যাখ্যা দেওয়া হয়। ম্যাক্রোঁ-ঘনিষ্ঠ এক সূত্র সিএনএন-এর সহযোগী বিএফএম টিভিকে বলেন, ‘তারা কেবল তর্ক করছিল। তেমন কিছু নয়।' আরেক অভ্যন্তরীণ সূত্র বলেন, ‘রাশিয়াপন্থি ট্রোলরাই এই ভিডিওকে বিতর্কে পরিণত করেছে। ষড়যন্ত্র তাত্ত্বিকদের চক্র চালু রাখতে এর বেশি কিছু দরকার পড়ে না।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা